News

News
All news

Monday, August 1, 2016

আইএস এর পরবর্তী লক্ষ রাশিয়া - ভিডিও বার্তা।

অনলাইন ডেস্ক রিপোর্টঃ
এবার রাশিয়ায় ইসলামিক ষ্টেট (আইএস) হামলা চালানোর ঘোষণা দিয়েছে। নয় মিনিটের একটি ভিডিও বার্তায় আইএস রাশিয়ায় হামলা চালানোর এ আহবান করে। ঐ ভিডিও তে দেখা যায় মরুভূমিতে চলন্ত গাড়িতে এক ব্যক্তি চিৎকার করে বলছে কথা বলছে এবং ভিডিও এর শেষ দিকে ষ্পষ্ট করেই রাশিয়ার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলছে, ‘পুতিন শুনে রাখো, আমরা শীঘ্রই রাশিয়াতে আসছি এবং তোমাকে নিজ বাসাতেই হত্যা করব।’ পরে অবশ্য তারা তাদের সহযোদ্ধাদের লক্ষ করে বলেছে, ‘ভাইয়েরা, জিহাদ শুরু করো, হত্যা করো এবং তাদের সঙ্গে যুদ্ধ কর।’ নয় মিনিটের এই ভিডিওটি ইউটিউব এ পোষ্ট করা হয়েছে।
সাব-টাইটেলসহ ঐ ভিডিও এর একটি অংশে দেখা যায় যে সশস্ত্র ব্যাক্তিরা একটি সাঁজোয়া যান ও তাঁবু লক্ষ করে হামলা চালাচ্ছে এবং আশে পাশে থেকে (মরুভূমি) অস্ত্র সংগ্রহ করছে। সা্ব-টাইটেলে আরো লেখা ছিল, দক্ষিণ আকাশাতের আর্ন্তজাতিক সড়কে রিজেকশনিষ্ট সেনাবাহিনীর (যারা ইসরায়েলের প্রস্তাবিত শান্তিচুক্তি প্রত্যাখান করে) একটি ব্যারাকে এই হামলা। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাৎক্ষণিকভাবে এই ভিডিও টি আিইএস এর কিনা তা এখনো যাচাই করা সম্ভব হয়ে উঠেনি। তবে তারা ভিডিওটি যে মাধ্যম ‘টেলিগ্রাম’ মেসেজিং একাউন্ট থেকে পোষ্ট করেছে তা আইএস প্রায়শই ব্যবহার করে থাকে।
অন্যদিকে পরবর্তী আই্এস হামলা বা হামলার লক্ষ্যবস্তু রাশিয়া কিনা তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায় নি। তবে অনেক বিশেষজ্ঞরােই ধারণা করছে যে, বর্তমানে রাশিয়া আইএস নিধনে যে ভূমিকা রাখছে এবং সম্প্রতি আইএস ও আল-কায়েদার বিরুদ্ধে যে সামরিক লড়াই এবং আমেরিকার সাথে যে গোয়েন্দা নজরদারি ও সহভাগিতার বিষয়ে আলোচনা করছে - তাতে পরবর্তী হামলা যে কোন স্থানে বা যে কোন সময় হবে পারে বলে অনেকে অনুমান করছে। পরবর্তী আর কি ধরনের নতুন আপডেট আসে তা সবার আহে জানার জন্য আমাদের এই নিউজে লাইক, শেয়ার ও মতামত দিয়ে সাথে থাকুন।

No comments:

Post a Comment