The Bangladesh daily news, news stories and news articles are published mainly of Bangladesh news.
News
All news
Tuesday, August 2, 2016
মুক্তিযুদ্ধে বানিয়ারচর ক্যাথলিক চার্চের গৌরবোজ্জ্বল ভূমিকা
লেখক নিকোলাস বিশ্বাস
পটভূমি: যে কোন কিছু বর্ণনা করতে হলে সেটি একটু আগে থেকে বলতে হয়, তাই বাংলাদেশের ইতিহাস জানার জন্যেও একটু আগে গিয়ে ব্রিটিশ আমল থেকে শুরু করা যেতে পারে। ব্রিটিশরা এই অঞ্চলটিকে প্রায় দুইশ’ বছর শাসন-শোষণ করেছে। তাদের হাত থেকে স্বাধীনতার জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, জেল খেটেছে, দ্বীপান্তরে গিয়েছে। ১৯৪০ সালে ‘লাহোর প্রস্তাব’-এ ঠিক করা হয়েছিল ভারত-বর্ষের যে অঞ্চলগুলোতে মুসলমান বেশী, সে রকম দুটি অঞ্চলকে নিয়ে দুটি দেশ এবং বাকি অঞ্চলটিকে নিয়ে আর একটি দেশ তৈরী করা হবে।
কিন্তু ১৯৪৭ সালের ১৪ই আগস্ট যে এলাকা দুটিতে মুসলমানরা বেশী সেই এলাকা দুটি নিয়ে দুটি ভিন্ন দেশ না হয়ে পাকিস্তান নামে একটি দেশ এবং ১৫ই আগস্ট বাকি অঞ্চলটিকে ভারত নামে অন্য একটি দেশে ভাগ করে দেয়া হলো। পাকিস্তান নামে পৃথিবীতে তখন অত্যন্ত বিচিত্র একটি দেশের জন্ম হলো, যে দেশের দুটি অংশ দুই জায়গায়। এখন যেটি পাকিস্তান সেটির নাম পশ্চিম পাকিস্তান এবং এখন যেটি বাংলাদেশ তার নাম পূর্ব পাকিস্তান। মাঝখানে প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্ব, এবং সেখানে রয়েছে ভিন্ন একটি দেশ ভারত।
এরপর শুরু হয় পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) উপর পশ্চিম পাকিস্তানের (বর্তমানে পাকিস্তান) অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য, বিভেদ, বঞ্চনা আর ষড়যন্ত্র। ফলে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন ও ১৯৬৬ সালের ‘ছয় দফা’র আলোকে ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হয় তৎকালীন পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও পশ্চিম পাকিস্তানী শাসকগোষ্ঠীর কাছ থেকে শাসনভার পাননি। পশ্চিমা শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র বুঝতে পেরে বঙ্গবন্ধু তখন স্বাধীনতার ডাক দেন এবং ১৯৭১ সালের ৭ই মার্চ ঘোষণা করেন: ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ঢাকার সোহরার্দি উদ্যানে বঙ্গবন্ধুর এই স্বাধীনতা ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে বাংলার লক্ষ-কোটি মানুষ যার যা আছে তাই নিয়ে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এভাবে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। এ যুদ্ধে সারাদেশের ন্যায় এ অঞ্চলও স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং অকাতরে জীবন উৎসর্গ করে।
এলাকার বয়োজেষ্ঠ্য ব্যাক্তিদের সাথে আলাপ-আলোচনা এবং বিভিন্ন উৎস থেকে আহরিত তথ্য-উপাত্তের ভিত্তিতে মুক্তিযুদ্ধে অত্র এলাকার কিছু ঘটনা নিয়ে লেখাটি প্রস্তুত করা হল। তবে এখানে ঘটনাগুলোর দিন-ক্ষণের ক্রমানুসরণ করা সম্ভব হয়নি।
মুক্তিযুদ্ধের শহীদ: বানিয়ারচর গ্রামের মাত্তা বাড়ীর স্বর্গীয় যোগিন্দ্র হালদারের ছেলে সুধীর হালদার এবং একই পাড়ার ঠ্যাটা বাড়ির স্বর্গীয় ধন্য বিশ্বাসের ছেলে ধৃতরাষ্ট্র বিশ্বাস এ দেশের দুইজন শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধের সময় তারা যদিও সশস্ত্র যুদ্ধে মৃত্যুবরণ করেননি কিন্তু অকুতোভয়ে নিজ নিজ ধর্ম-বিশ্বাস প্রকাশ করতে গিয়ে পাক-হানাদার বাহিনীর হাতে নিমর্মভাবে শহীদ হন। ঐ সময় সুধীরের বয়স ছিল প্রায় ৩৫। তিনি ছিলেন তিন সন্তানের জনক এবং পেশায় ছিলেন কৃষক। অন্যদিকে ধৃতরাষ্ট্র ছিলেন উদীয়মান একজন যুবক যিনি ঐ সময় এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন তার বয়স ছিল আনুমানিক ১৭-১৮।
ঘটনার দিন তারা দু’জন মিলে ক্ষেতে তিল কাটতে গিয়েছিলেন। সময়টা ছিল সম্ভবতঃ ১৯৭১ সালের জৈষ্ঠ মাসের কোন একদিন। তিল কেটে তারা নৌকায় করে দুপুরের দিকে বাড়ি ফিরছিলেন। খালের পাশে মাত্তা বাড়ির ঘাটে তারা তাদের তিল বোঝাই নৌকাটি রাখেন এবং নৌকা থেকে তিল নামানোর প্রস্তুতি নেন। ইতিমধ্যে পাক-বাহিনী বানিয়ারচর গ্রামে ঢুকে পড়েছে। তারা বাড়ি বাড়ি হিন্দুদের খুঁজতে থাকে। ততক্ষণে গোটা গ্রামের মানুষ ক্যাথলিক মিশন সহ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। কিন্তু সুধীর ও ধৃতরাষ্ট্র আশ্রয় নিতে পারেননি। তারা পাক-বাহিনীর সামনে পড়ে যান। ধর্ম-বিশ্বাসের কথা জিজ্ঞেস করতেই তারা অকপটে নিজেদের হিন্দু বলে পরিচয় দেন। আর তখনই পাক-বাহিনী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ও বন্দুকের বেওনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাদের হত্যা করে।
অজ্ঞাতনামা পাঁচ মুক্তিযোদ্ধা: বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে, বীর বিক্রম হেমায়েত উদ্দীনের নেতৃতে¦ গঠিত হেমায়েত বাহিনীতে বানিয়ারচর ক্যাথলিক মিশনের মোট পাঁচ জন সদস্য সশস্ত্র মু্িক্তযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের নাম-পরিচয় জানা না গেলেও তাদের একটি দূর্লভ ছবি পাওয়া গেছে। ছবিটি এখানে প্রকাশ করা হল।
বিমান হামলা: ফাদার আন্তনের সময় ক্যাথলিক মিশনের সহায়তায় এলাকার মৎস্যচাষীদের মাছ খুলনা সহ দেশের বিভিন্ন শহরে ব্যবসায়িক উদ্দেশ্যে পাঠানোর জন্য কয়েকটি লঞ্চ তৈরী করা হয়। লঞ্চগুলোর নাম ছিল এদেশের মুক্তির সংগ্রামের সঙ্গে বেশ সাযুয্যপূর্ণ; যেমন: সংগ্রামী বংলা, স্বাধীন বাংলা, মুক্ত বাংলা ও সোনালী বাংলা। এরমধ্যে সংগ্রামী বাংলা লঞ্চটি মুক্তিযোদ্ধাদের খাবার সরবরাহের জন্য মাঝে মাঝে ব্যবহৃত হোত।
অজ্ঞাতনামা পাঁচ মুক্তিযোদ্ধা
অজ্ঞাতনামা পাঁচ মুক্তিযোদ্ধা
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের খাবার পৌঁছে দেওয়ার সময় একদিন একজন রাজাকার (পাক-বাহিনীর এদেশীয় দালাল) বিষয়টি দেখে ফেলে এবং পাক-বাহিনীকে জানিয়ে দেয়। এরই জেরে যশোরে অবস্থিত পাকিস্তান সৈন্যদের বিমান-বাহিনী বানিয়ারচর ক্যাথলিক মিশনের লঞ্চগুলো ধ্বংস করার জন্য বিমান হামলা চালায়। লঞ্চগুলো তখন মিশন-ঘাটেই অবস্থান করছিল এবং এগুলোর মধ্যে মাত্র একটি লঞ্চ সেদিন ক্ষতিগ্রস্থ হয়। সৌভাগ্যবশতঃ সেদিন বিমানের ক্যান্টেন আমাদের এলাকার কোন লোকালয়ে বিমান হামলা চালাননি। ফাদার রিগন ঐ সময় যশোরের ক্যাথলিক মিশনের ফাদারদের মাধ্যমে জানতে পারেন যে, ঐ বিমানের ক্যান্টেন ছিলেন পাকিস্তান বংশোদ্ভূত একজন ক্যাথলিক খ্রীষ্টান। তাই তিনি যখন বানিয়ারচরের উপর দিয়ে তার বিমানে চক্কর দিচ্ছিলেন তখন ক্যাথলিক চার্চের ঘন্টাঘরের উঁচূ চূঁড়ায় রাখা বিশাল আকৃতির ক্রুশ-চিহ্ন দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে, এলাকাটি খ্রীষ্টান-অধ্যূষিত। তাই তিনি সেদিন তার বিমানের গুলিগুলো নদীর মাঝখান দিয়ে ফেলে যান যাতে কারো কোন ক্ষতি না হয়। আরো জানা গিয়েছিল যে, যশোর ঘাঁটির ঐ বিমানের নম্বর ছিল ২০।
পাক-বাহিনীর গানবোট ও হামলা পরিচালনা: যুদ্ধের সময় প্রতিটি দিনই ছিল এক একটি বিভিষিকাময় মুহুর্ত। আমাদের এলাকাটি কৃষিপ্রধান। তাই দুপুর হলেই কৃষাণ-কৃষাণীরা ক্ষেত-খামার থেকে বাড়ি ফিরতো। তখন পাক-হানাদার বাহিনী আমাদের এলাকায় হামলার জন্য এই সময়টাই অধিকাংশ ক্ষেত্রে বেছে নিত। মধুমতি বিলরুট ক্যানাল নদী দিয়ে পাক-বাহিনী তাদের গানবোটগুলো নিয়ে আমাদের এলাকায় হানা দিতো। তাই কোনভাবে গানবোটের শব্দ শুনলেই এলাকার মানুষ দলে দলে মিশনে আশ্রয় নিতো। ঐ সময় মিশনের দায়িত্বে ছিলেন জাভেরিয়ান ফাদার সম্প্রদায়ের সদস্য রেভাঃ ফাদার মারিনো রিগন এসএক্স এবং রেভাঃ ফাদার লুচিও চেচ্চি এসএক্স মাঝে মাঝে এসে ফাদার রিগনকে সাহায্য করতেন। তারা দু’জন ঐ সময় আমাদের এলাকায় দেবদূতের ভূমিকা পালন করেছেন। অসহায় ভয়ার্ত মানুষের পাশে থেকে তারা যুগিয়েছেন সাহস, উদ্দীপনা আর জ্বালিয়ে রেখেছিলেন আশার আলো। তারা তখন ক্ষুধার্থ মানুষের খাবারও যুুগিয়েছেন এবং দিয়েছেন অসুস্থ্য মানুষ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসা।
দেবদূততুল্য ফাদার মারিনো রিগন: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যেসব বিদেশি পুরোহিত (ফাদার) ছিলেন তারা অনেকেই নিজ দেশে ফিরে যান। ফাদার মারিনো রিগনকেও ইতালিতে ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল তার দেশ ইতালি এবং ছুটি নেয়ার প্রস্তাব দিয়েছিল তার ধর্মীয় মিশন। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। বাংলাদেশিদের বিপদ দেখে তিনি চলে যাননি নিরাপদ আশ্রয়ে। মুক্তিযুদ্ধের পুরোটা সময় ফাদার রিগন আমাদের বানিয়ারচর ক্যাথলিক মিশনে অবস্থান করেছেন। সেখানে ক্যাথলিক মিশনের প্রধান পুরোহিত হিসাবে কাজ করেছেন।
বঙ্গবন্ধুর সাথে ফা. রিগন
বঙ্গবন্ধুর সাথে ফা. রিগন
২০০৬ সালের ২৮শে নভেম্বর মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত স্মারক সংগ্রহ অনুষ্ঠানে ফাদার রিগন যুদ্ধের সময় তার লেখা একাত্তরের দিনলিপি ও তার তোলা আলোকচিত্র মুক্তিযুদ্ধ জাদুঘরে দান করেন। ফাদার রিগনের স্মারকগুলো গ্রহণ করেন মুক্তিযুদ্ধের তৎকালীন উপপ্রধান সেনাপতি ও ভেতরে-বাইরে বইয়ের লেখক এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। একাত্তরের দিনলিপিতে ফাদার মারিনো রিগন লেখেন, ১৯৭১ সালের ১২ জুন সকাল ৮টায় ২৩ জন মিলিটারি নিয়ে একটা লঞ্চ জলিরপাড়ে ভিড়ল। তাদের সঙ্গে কয়েকজন বাঙ্গালিও ছিল। সৈন্যরা সমস্ত বাজার আগুন দিয়ে পোড়াল। শুধু বাজার নয়, তারা গ্রামে গ্রামে ঢুকে কলিগ্রামের ৫০টি, জলিরপাড়ের ১৮টি এবং বনগ্রামের ২৬টি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল। বাজারে একজন ক্যাথলিক খ্রীষ্টানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করল। কলিগ্রামের পাষাণের ছেলে রবিদাস কোনো মতে জীবন বাঁচালো। তারা কলিগ্রাম অক্সফোর্ড মিশনের সামুয়েল বিশ্বাসকেও আঘাত করলো। বনগ্রামে মিলিটারিরা ৪ জনকে হত্যা করে। শিশির, তন্ময়, উপেন দাস, বাবু মালাকার, নারায়ণ বাড়ৈ এবং আরো অনেককে আহত করল। বিকেলে তারা ধ্বংসযজ্ঞ শেষ করে ৬টি খাসি ও অনেক জিনিসপত্র নিয়ে গ্রাম ত্যাগ করল। এই বীভৎস্য ধ্বংসযজ্ঞের পর আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেখতে গেলাম। কী করুণ সে আর্তনাদ। বাঁচার জন্য মানুষের কী আকুতি……।
মেষপালক ফাদার লুচিও চেচ্চি: যুদ্ধকালীন সময়ে একদিন দুপুর বেলা পাক-হানাদার বাহিনী তাদের গানবোট নিয়ে আমাদের গ্রামে হানা দেয়। গানবোটটি বর্তমান কারিতাস অফিসের কাছে রেখে তারা গ্রামে ঢুকে পড়ে। ঐ সময় গানবোটের শব্দ শোনামাত্র ক্যাথলিক মিশনের বড় ঘন্টাগুলো খুব বাজানো হোত যেন এলাকার জনগণ দ্রুত মিশন বাড়ি চলে আসে এবং আশ্রয় নেয়। ঐদিন সবাই মিশনে আশ্রয় নিলেও বানিয়ারচরের মিস্ত্রী বাড়ির দুই জন নারী আসতে পারেননি। এ সংবাদ শোনামাত্র ফাদার লুচিও চেচ্চি দ্রুত মিস্ত্রী বাড়ি ছুটে যান কিন্তু ততক্ষণে পাক-বাহিনী ঐ বাড়ি গিয়ে নারীদের আটক করে নিয়ে যাওয়ার জন্য উদ্ধত হয়। এমতাবস্থায়, ফাদার চেচ্চি পাক সেনাদের সঙ্গে যুক্তি-তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পাক সেনারা ফাদারের গায়ে হাত তোলে। তারপরও ফাদার নাছোড়বান্দা। শেষ পর্যন্ত অনেক অনুনয়-বিনয় ও অপমানিত হয়ে ফাদার চেচ্চি পাক-বাহিনীর হাত থেকে তাদের নিরাপদে উদ্ধার করে মিশনে নিয়ে আসেন। বিভিষিকাময় যুদ্ধের দিনগুলোতে ক্যাথলিক মিশনের ফাদার ও সিস্টারগণ আমাদের প্রতি যে প্রকৃত মেষপালকের ভূমিকায় ছিলেন এটি তারই একটা উদাহরণ। এজন্য ফাদার ও সিস্টারদের প্রতি আমরা কৃতজ্ঞ।
বিশপ দান্তের ক্রুশ: আমার বাবা তুফান বিশ্বাস তখন মাছের ব্যবসা করতেন। চারিদিকে যখন হাহাকার, অনিশ্চয়তা এবং জীবনের ঝূঁকি তখন একটা বড় ক্রুশ (প্রায় ৯ ইঞ্চি লম্বা) তিনি সহ তার সহকর্মীদের জীবন-জীবিকাকে দিয়েছিল নিরাপদ আশ্রয়। ঐ ক্রুশটি তিনি পেয়েছিলেন খুলনা ধর্মপ্রদেশের প্রথম ধর্মপাল বিশপ দান্তে বাত্তাগ্লিয়েরিণ এসএক্স। দেশে তখনও যুদ্ধ শুরু হয়নি। এটা সম্ভবতঃ ১৯৬৯/১৯৭০ সালের ডিসেম্বর মাস। একদিন ফাদার আন্তন চকসিং থেকে ফেরার পথে অনেকগুলো পাখি শিকার করেন। ঐ পাখিগুলো তিনি আমার বাবাকে দিয়ে খুলনার বাবুখান রোডে অবস্থিত সেন্ট যোসেফস্ ক্যাথিড্রালে বসবাসরত বিশপ দান্তের কাছে উপহারস্বরূপ পাঠান। খুলনা থেকে ফিরে আসার সময় বিশপ দান্তে বাবাকে ঐ ক্রুশটি দিয়েছিলেন। বাবাও ক্রুশটি পরম যতেœ রেখেছিলেন। যুদ্ধকালীন সময়ে বাবা যখনই মাছ কেনা-বেছার জন্য বাইরে যেতেন তখনই তিনি ঐ ক্রুশটি গলায় পড়ে নিতেন। আবার নিরাপদে ফিরে আসতেন। একবার তিনি ক্রুশটি ভূলবশতঃ সঙ্গে নিয়ে যেতে পারেননি; এজন্য তাকে বড় রকমের খেসারতও দিতে হয়েছিল: সেবার পাক মিলিটারিদের ভয়ে মাছ ভর্তি নৌকা মাঝ-পথে ডুবিয়ে দিতে হয়েছিল।
টিনের তৈরী ক্রুশের ব্যবহার: মুক্তিযুদ্ধের শুরু থেকে প্রতিবেশী দেশ ভারত আমাদের প্রতি অকুন্ট সমর্থন ও সহমর্মীতা প্রকাশের পাশাপাশি নানাভাবে সহযোগিতা প্রদান করে। এজন্য পাক-হানাদার বাহিনী হিন্দুদের প্রতি প্রবল আগ্রাসী হয়ে ওঠে এবং তাদের উপর হত্যাযজ্ঞ চালায়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষাবলম্বন করায় এবং মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ঢাকায় অবস্থিত খ্রীষ্টান দেশগুলোর দূতাবাসের তীক্ষè নজরদারীর কারণে পাক-বাহিনী খ্রীষ্টানদের প্রতি ততটা আগ্রাসী ছিল না। এজন্য যখনই পাক-হানাদার বাহিনী আমাদের এলাকায় হামলা চালানোর উদ্দেশ্যে এসেছে ততবারই তারা মুক্তিযোদ্ধা সহ হিন্দুদের উপর আক্রমণ করেছে এবং তাদের হত্যা করেছে। এমতাবস্থায়, গ্রামের খ্রীষ্টভক্তগণ হিন্দু ভাই-বোনদের পাশে দাঁড়ান এবং বিভিন্ন ঘরের চালের টিন কেটে তা দিয়ে ক্রুশ বানিয়ে তাদেরকে দেন যাতে হানাদার বাহিনীকে এটা বুঝানো যায় যে, এরা সবাই খ্রীষ্টান। অনেকে আবার ঘরের চালে টিনের ক্রুশ বানিয়ে ঝুলিয়ে রেখেছিলেন যাতে বুঝানো যায় যে, এটি খ্রীষ্টানদের বাড়ি। তখন একটা ক্রুশের জন্য অনেক দূর থেকে অখ্রীষ্টান লোকেরা খ্রীষ্টান ধর্মানুসারীদের কাছে আসতেন এবং ক্রুশের চিহ্ন করা শিখতেন।
বীর বিক্রম মুক্তিযোদ্ধার চিকিৎসা গ্রহণ: দিনের আলোতে ফাদার মারিনো রিগন একজন পুরোহিত হলেও রাতের আঁধারে বনে যান একজন পুরোদস্তুর মুক্তিযোদ্ধা। বানিয়ারচর ক্যাথলিক মিশনে একটা ছোট চিকিৎসাকেন্দ্র (ডিসপেন্সারী) আছে যা এখনো আপামর জনসাধারণকে সেবা দিয়ে যাচ্ছে। রাত গভীর হলে আহত মুক্তিযোদ্ধারা সেখানে আসতেন। ফাদার রিগন নিজে উপস্থিত থেকে তাদের চিকিৎসা সেবা দিতেন।
ফাদার রিগন সারারাত দাঁড়িয়ে থেকে মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দীনকে চিকিৎসা সেবা দেন
ফাদার রিগন সারারাত দাঁড়িয়ে থেকে মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দীনকে চিকিৎসা সেবা দেন
খাবার এবং আশ্রয়ের ব্যবস্থা করতেন। অবসর সময়ে লিখতেন একাত্তরের দিনলিপি। একাত্তরের ১৪ জুলাই মুক্তিযুদ্ধের দ্বিতীয় বৃহত্তম গেরিলা বাহিনীর প্রধান হেমায়েত উদ্দীন রামশীলের সম্মুখযুদ্ধে মুখম-লে গুলিবিদ্ধ হন। গুলির আঘাতে তার ১১টি দাঁত ও চোয়ালের একটা অংশ খসে যায়। জিহ্বার একটি টুকরোও সেই সঙ্গে উড়ে যায়। ওই যুদ্ধে পাক-বাহিনীর মোট ১৫৮ জন সেনা নিহত হয়। মারাত্মক আহত অবস্থায় হেমায়েত উদ্দীনকে তার সহযোদ্ধারা নিয়ে আসেন মিশনের চিকিৎসাকেন্দ্রে। ফাদার রিগন সারারাত দাঁড়িয়ে থেকে হেমায়েত উদ্দীনকে চিকিৎসা সেবা দেন। উল্লেখ্য, যুদ্ধের সময় হেমায়েত উদ্দীন ভারতে না গিয়ে ৫৫৫৮ জন মুক্তিযোদ্ধাকে সম্পূর্ণ স্থানীয়ভাবে প্রশিক্ষণ দেন এবং পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তোলেন। যুদ্ধের পর তাকে বীর বিক্রম উপাধি দেয়া হয়। তার গেরিলা বাহিনী খুলনা, বরিশাল, মাদারিপুর, শরীয়তপুর, ফরিদপুর এবং গোপালগঞ্জ অঞ্চলে বীরত্বের সাথে যুদ্ধ করেছে। বীর বিক্রম হেমায়েত উদ্দীন এখনো ফাদার মারিনো রিগনকে দেবতুল্য জ্ঞান করেন। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সম্মুখ যুদ্ধে প্রচ-ভাবে আহত হওয়ার পর আমার জীবন সায়াহ্নে উপরে ছিল ঈশ্বর আর নীচে ছিল ফাদার মারিনো রিগন। ফাদারের অকৃত্রিম সেবা-যতেœ আমি ঐ সময় নিশ্চিৎ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসি আর এখনো বেঁচে আছি। ফাদার মারিনো রিগনের কথা শুনে তিনি আবেগ-আপ্লূত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে ফাদারের সার্বিক খোঁজ-খবর নেন।
পুকুরপাড়ে আশ্রয় গ্রহণ: জন্ম তারিখ (৯-৯-১৯৬৭) অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল মাত্র ৪ বৎসর। তাই তখনকার কিছু কিছু ঘটনা আমার বেশ মনে আছে। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি আমাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হওয়ায় এ অঞ্চলে পাক-হানাদার বাহিনীর অমানুষিক নির্যাতন চলে। চলে নির্বিচারে হত্যাযজ্ঞ, লুন্ঠন ও বাড়ি-ঘরে আগুন দেওয়া সহ আরো অনেক অনাচার। গ্রামাঞ্চলের মানুষ তখন প্রাণ ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করেছেন। যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন। তখন এ কথা সবাই জানতো যে, পাক সেনারা সাঁতার কাটতে জানে না। এজন্য আমার দাদু আমাদের সবাইকে কলিগ্রামে তার বাড়িতে নিয়ে যান। কলিগ্রাম মহিষতলি বিলের ঠিক মাঝখানে মামাদের বড় বড় দুটি পুকুর আছে। সেই পুকুর পাড়ে আগে থেকেই মামাবাড়ির লোকজন বাঁসের তৈরী বায়না ও বিছালি দিয়ে ঢিবিরি মত করে থাকার ব্যবস্থা করেছিলেন। তখনও বিলে অনেক পানি। তাই নৌকায় চড়ে আমরা সেখানে যাই আর আশ্রয় নিই। আমার বেশ মনে আছে যে, তখন আমার দাদু ও মামারা তাদের পুকুরের মাছ ধরতো আর তা তিন বেলা খাওয়া হোত। মাঝে মাঝে রাতের বেলা দাদু বাড়ি গিয়ে ঘর-বাড়ির অবস্থা দেখে আসতেন। এ ছাড়াও আমরা ঐ সময় একবার নৌকাযোগে কদমবাড়িতে অবস্থিত এক আতœীয়-বাড়ি আশ্রয়ের জন্য গিয়েছিলাম।
এলাকার যুবকদের প্রশংসনীয় ভূমিকা: আমাদের এলাকায় মুক্তিযুদ্ধের সময় যারা তখন উদীয়মান যুবক ছিলেন এবং লেখা-পড়া করছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জ্ঞানরঞ্জন হীরা, প্রবাস হীরা, মাখন হালদার, রুহিদাস হালদার, মহেন্দ্র হালদার, অমর বৈরাগী, যতিশ সরদার, বিভুদান বৈরাগী, রবীন বাড়ৈ, কেশব বালা, নীরু ম-ল এবং আরো অনেকে। মাখন হালদার তখন বন্দুক ধরণের কিছু একটা নিয়ে এলাকায় অন্যদের নিয়ে টহল দিতেন। অন্যদিকে মহেন্দ্র হালদার, জ্ঞানরঞ্জন হীরা ও প্রবাস হীরা সহ অন্যরা এলাকায় পাক সেনাদের গানবোট আসলো কিনা তা পর্যবেক্ষণ করতেন এবং গ্রামের মানুষকে সতর্ক করতেন। এদের মধ্যে কেউ কেউ অল্প অল্প উর্দূ ভাষা জানতেন। ফলে তারা সহজেই বিভিন্ন ক্ষেত্রে পাক সেনাদের বোকা বানাতে পারতেন। যেমন: হিন্দুদের খ্রীষ্টান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া, এ অঞ্চলকে খ্রীষ্টান এলাকা হিসেবে প্রমাণ করা ইত্যাদি। এরূপ আরো অনেক ঘটনা আছে যেখানে তারা সাহসী ভূমিকা রেখেছিলেন। তবে কেউ কেউ এটিকে ভিন্নভাবে বলার চেষ্টা করেন। এ রকম একই ভূমিকা নিয়েছিলেন কলিগ্রামের পশ্চিম পাড়াস্থ ব্যাপ্টিষ্ট চার্চের সদস্য স্বর্গীয় শান্তিরঞ্জন বৈরাগী। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় একদিন পাক-বাহিনী কলিগ্রামে আক্রমন চালায় এবং বহু ঘর-বাড়ি জ¦ালিয়ে দেয়। হামলা চালাতে চালাতে সেনারা পশ্চিম পাড়ায় গিয়ে হাজির হয় এবং শান্তিরঞ্জন বৈরাগী’র বাড়ির উত্তর পার্শ্বে অবস্থিত স্বর্গীয় খগেন্দ্রনাথ বৈরাগী’র বাড়িতে আগুন দিতে উদ্দ্যত হয়। এরূপ অবস্থায় ¯শান্তিরঞ্জন বৈরাগী দৌড়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হন এবং পাক সৈন্যদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলতে থাকেন: ‘এ খ্রীষ্টান বাড়ি হায়’। তখন সঙ্গে সঙ্গে পাক-বাহিনী আগুন দেওয়া বন্ধ করে দেয় এবং যতটুকু আগুন দিয়েছিল তা নিভিয়ে ফেলে।
মিশন ও গীর্জায় আশ্রয়দান: প্রভুর গৃহ সবার জন্য উন্মুক্ত। কথাটির মর্মার্থ আরো বেশী দীপ্তমান হয়ে উঠেছিল যখন এ দেশের মানুষের উপর বর্বর পাক-হানাদার বাহিনীর মরণাঘাত এসেছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি এ অঞ্চলে হওয়ায় এখানকার মানুষের উপর নির্যাতনের মাত্রা অনেক বেশী ছিল। এজন্য এ এলাকার সাধারণ জনগণ ছিল খুবই অসহায় ও বিপদাপন্ন। তখন প্রায়ই পাক-সেনারা এলাকায় হানা দিতো। এ সময় বানিয়ারচর ক্যাথলিক মিশনের ফাদার ও সিস্টারগণ দেবদূতের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এবং প্রকৃত মেষপালকের দায়িত্ব নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় যখনই এলাকার মানুষ বিপদাপন্ন হয়েছে তখই তারা আপামর সকল হিন্দু-খ্রীষ্টান জনগণের জন্য চার্চের দরজা খুলে দিয়েছিলেন এবং তাদের যতœ নিয়েছিলেন। চার্চ যখন লোকে লোকারণ্য হয়ে উঠতো তখন তারা মিশন ক্যাম্পাসের রাইস মিলটি জনগণের জন্য খুলে দিয়েছিলেন। অসহায় মানুষেরা তখন চার্চে ও মিশন ক্যাম্পাসে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছিল। এলাকায় পাক-বাহিনীর গাটবোটগুলোর আসার শব্দ শোনা মাত্র ক্যাথলিক মিশনের গীর্জার বড় বড় ঘন্টাগুলো বেজে উঠতো যাতে এলাকার মানুষগুলো নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে পারেন এবং মিশনে সময়মত চলে আসতে পারেন। এই ঘন্টাগুলো তখন দারুন কাজ করেছিল।
বুড়াবুড়িদের ঘর-বাড়ি পাহারা: গীর্জার ঘন্টা-ধ্বনি শুনে যখন লোকজন বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় ও মিশন বাড়িতে আশ্রয় নিতো তখন বাড়িগুলোর পাহাড়ায় থাকতো বাড়ির বৃদ্ধ-বৃদ্ধাগণ। তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করতেন। পাক-বাহিনীর সদস্যরা এদের উপর কোনরূপ ঝামেলা করতো না। মা’র কাছে শুনেছি যে, আমাদের বাড়ির পাশে হালদার বাড়ি পাহারা দিতেন স্বর্গীয় রবি হালদার ও তার স্ত্রী, আমাদের বাড়িতে থাকতেন আমার স্বর্গীয় ঠাকুর মা, সাহা বাড়ি পাহারা দিতেন স্বর্গীয় সতীশ সাহা ও তার স্ত্রী। এভাবে প্রত্যেক বাড়িতেই বৃদ্ধ-বৃদ্ধাগণ অবস্থান করতেন এবং সব কিছু দেশে-শুনে রাখতেন। পাক সেনারা যখন বাড়ি বাড়ি হানা দিতো তখন বাড়িতে থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের তারা ধমকের সুরে বিভিন্ন কথা জিজ্ঞেস করতো এবং বাড়ি থেকে এটা ওটা (যেমন: ছাগল, ভেড়া, মুরগি সহ গাছের ডাব ও নারকেল) নিয়ে যেতো। একদিন দুপুর বেলা মা তখন ভাত রান্না করছিলেন এমন সময় গীর্জার ঘন্টা বেজে উঠলো। মা তাড়াতাড়ি ভাতের পাতিল মাড় ঝড়ানোর জন্য উবুড় করে রেখে অন্য সবার সঙ্গে মিশন বাড়ি চলে যান। ফিরে এসে দেখেন ভাতের পাতিল ঠিক যেভাবে রেখে গিয়েছিলেন ঠিক সেভাবেই আছে। বাড়ির কুকুর ও বিড়ালগুলোও তখন মানুষের পাশে থেকে সহানুভূতি প্রকাশ করেছিল। সেগুলো মানুষের কোনরূপ ক্ষতি সাধন করতো না।
উপসংহার: মধুমতি বিলরুট ক্যানেল বিধৌত বানিয়ারচর ক্যাথলিক মিশন মুক্তিযুদ্ধের সময় যে গৌরবোজ্জল ভূমিকা পালন করেছে সেজন্য আমরা সবাই আমাদের মিশনের জন্য গর্বিত। মুক্তিযুদ্ধকালীন সময়ে এবং স্বাধীনতার পরবর্তীতে যে সকল জাভেরিয়ান ফাদার ও এসএমআরএ সিস্টারগণ নিজেদের জীবন মানুষের সেবায় বিলিয়ে দিয়েছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি নতুন প্রজন্ম আমাদের ক্যাথলিক মিশনের অতীত ইতিহাসে গর্ববোধ করবে এবং নিজ নিজ ধর্ম পালনে আরো বিশ্বস্ত হবে।
সৌজন্যেঃ নিকোলাস বিশ্বাস।
Monday, August 1, 2016
আইএস এর পরবর্তী লক্ষ রাশিয়া - ভিডিও বার্তা।
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
এবার রাশিয়ায় ইসলামিক ষ্টেট (আইএস) হামলা চালানোর ঘোষণা দিয়েছে। নয় মিনিটের একটি ভিডিও বার্তায় আইএস রাশিয়ায় হামলা চালানোর এ আহবান করে। ঐ ভিডিও তে দেখা যায় মরুভূমিতে চলন্ত গাড়িতে এক ব্যক্তি চিৎকার করে বলছে কথা বলছে এবং ভিডিও এর শেষ দিকে ষ্পষ্ট করেই রাশিয়ার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলছে, ‘পুতিন শুনে রাখো, আমরা শীঘ্রই রাশিয়াতে আসছি এবং তোমাকে নিজ বাসাতেই হত্যা করব।’ পরে অবশ্য তারা তাদের সহযোদ্ধাদের লক্ষ করে বলেছে, ‘ভাইয়েরা, জিহাদ শুরু করো, হত্যা করো এবং তাদের সঙ্গে যুদ্ধ কর।’ নয় মিনিটের এই ভিডিওটি ইউটিউব এ পোষ্ট করা হয়েছে।
সাব-টাইটেলসহ ঐ ভিডিও এর একটি অংশে দেখা যায় যে সশস্ত্র ব্যাক্তিরা একটি সাঁজোয়া যান ও তাঁবু লক্ষ করে হামলা চালাচ্ছে এবং আশে পাশে থেকে (মরুভূমি) অস্ত্র সংগ্রহ করছে। সা্ব-টাইটেলে আরো লেখা ছিল, দক্ষিণ আকাশাতের আর্ন্তজাতিক সড়কে রিজেকশনিষ্ট সেনাবাহিনীর (যারা ইসরায়েলের প্রস্তাবিত শান্তিচুক্তি প্রত্যাখান করে) একটি ব্যারাকে এই হামলা।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাৎক্ষণিকভাবে এই ভিডিও টি আিইএস এর কিনা তা এখনো যাচাই করা সম্ভব হয়ে উঠেনি। তবে তারা ভিডিওটি যে মাধ্যম ‘টেলিগ্রাম’ মেসেজিং একাউন্ট থেকে পোষ্ট করেছে তা আইএস প্রায়শই ব্যবহার করে থাকে।
অন্যদিকে পরবর্তী আই্এস হামলা বা হামলার লক্ষ্যবস্তু রাশিয়া কিনা তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায় নি। তবে অনেক বিশেষজ্ঞরােই ধারণা করছে যে, বর্তমানে রাশিয়া আইএস নিধনে যে ভূমিকা রাখছে এবং সম্প্রতি আইএস ও আল-কায়েদার বিরুদ্ধে যে সামরিক লড়াই এবং আমেরিকার সাথে যে গোয়েন্দা নজরদারি ও সহভাগিতার বিষয়ে আলোচনা করছে - তাতে পরবর্তী হামলা যে কোন স্থানে বা যে কোন সময় হবে পারে বলে অনেকে অনুমান করছে।
পরবর্তী আর কি ধরনের নতুন আপডেট আসে তা সবার আহে জানার জন্য আমাদের এই নিউজে লাইক, শেয়ার ও মতামত দিয়ে সাথে থাকুন।
Location:
Russia
Sunday, July 31, 2016
মৌলভীবাজারে ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
১৮ বছরের নিচে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। এসব শিক্ষার্থীদের হাতে মোবাইল পাওয়া গেলেই পুলিশ ওইসব সামগ্রী জব্দ করে থানায় নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের মার্কেট, রেল স্টেশন, বাস স্টেশন ও অলিগলিতে অযথা ঘোরাঘুরি করতে পারবে না বলেও জানায় জেলা প্রশাসন। এ বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোল্লা মোহাম্মাদ শাহীন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার নিষিদ্ধসহ বাড়িতেও এ ব্যাপারে দেখভাল করতে অভিভাবকদের নির্দেশনা দেওয়া হবে। মোবাইলের পাশাপাশি ফেসবুকেও আসক্তি বাড়ছে ছাত্র-ছাত্রীদের। এগুলো শিক্ষার ওপর বিরূপ ও নেতিবাচক প্রভাব ফেলছে। অভিভাবকরা মনে করছেন, সন্তানকে মোবাইল দিয়ে কখন কোথায় আছে খোঁজ নেবেন। সে তাদের মুঠোবন্ধি হয়ে আছে। অভিভাবকরা ভুল মনে করছেন। বরং মোবাইল দিয়ে সন্তানকে তাদের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছেন। তারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, তার সন্তান যখন মোবাইল ব্যবহার করে সে উদাসীন হয়ে যায়, সে কোথায় কারও সঙ্গে যোগাযোগ করছে পরিবারের কেউ ভাবতেও পারছেন না। হয়তো অভিভাবকরা মনে করছেন, তাদের সন্তানরা মোবাইলে গেম খেলছে। তারা একটু খেয়াল করলেই বুঝতে পারবে সে কিসে ডুবে আছে। সে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটস অ্যাপ, ভাইবার, ইমো তে নেই, একটু খেয়াল করলেই দেখবেন সে ইউটিউব, গুগল ইত্যাদি মাধ্যমে প্রবেশ করে। এতে পরিবারের সন্তানরা নিজেদের অজান্তে ভুল পথে পা বাড়ায়, তখন সে পরিবারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি আরও বলেন, মোবাইলের অপব্যবহারের কারণে ছাত্ররা ইভটিজিং, বখাটেপনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই সমাজের পরিবেশ শান্ত রাখতে ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার থেকে দূরে রাখুন।
সৌজন্যেঃ কালের কণ্ঠ।
This will save the children life. It is a good initiative by the Moulovibazar DC. Let all the DC take the initiatives.
Need program as:
1. Awareness at School level;
2. Awareness to Parents;
3. Initiate the cultural program and sports frequently.
কল্যানপুর অভিযান-বিতর্ক্ ও বিশ্লেষণ
কল্যানপুর জঙ্গী আস্তানায় অভিযান নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছে, সন্দেহ প্রকাশ করছে, তর্ক-বির্তক হচেছ্। কিন্তু আমি এখনো পর্যন্ত নিশ্চিত নয় যে আসলে কি সন্দেহ। বিতর্ক হচেছে। এটা কেন এমন হলো, ওটা কেন এমন হলো না, এটা কেন বলল, পোষাক কেন এমন ছিল, পিঠে কেন গুলি লাগল, হাতে কেন ছুরি ছিল, জঙ্গিরা কেন বাইরে গ্রেনেড চার্জ করে নাই, রাতে কেন অভিযান হলো না ইত্যাদি আরে কতো প্রশ্ন। আসলে এ প্রশ্নগুলো সৃষ্টি করে প্রশ্নকারীরা আসলে কি বলতে চাইছে বা বুঝাতে চাইছে তা কি কারো কাছে পরিষ্কার কিনা তা বোঝা যাচ্ছে না। মাথামোটা এবং গোবর গণেশ কিছু বুদ্ধিমান, কিছু জঙ্গীদের সহায়তাকারীরা এটা করছে। এমন লোকেরাতো প্রশ্ন করবেই।
গ্রামে থাকতে ছোট বেলায় মাঝে মাঝে বড়রা যখন কথা বলতেন, তাস খেলতেন বা কোন জায়গায় বসে কথা বলতেন, বা কোন জায়গায় বিচার হচ্ছে সেখান থেকে অনেক উদাহরন শোনতাম। অনেক ভুলে গেছি আর কিছু কিছু আবছা মনে আছে। কোন এক জায়গায় এমনই একটা উদাহরণ শুনেছিলামঃ
গ্রামে কারো নতুন বিয়ে করা বউকে নিয়ে যখন বাড়ী থেকে বের হয় তখন বউকে সমেনে হাটতে দিয়ে স্বামী পিছনে থাকলে লোকে বলে বউকে বেশী প্রধান্য দিচ্ছে। আবার যদি বউ এর সাথে সাথে (সমানে সমান) হাটে তবে বলে দেখ পিরিত কতো বা বউটা কত বেহায়া স্বামীর সাথে সাথে হাটে - সম্মানবোধ বলতে কিছু নাই। এই বউ ছেলেটার মাথা একদিন খাবে। এ রকম নানা কথা। আবার যদি বউকে পিছনে রেঝে হাটে তবে আবার কিছু কিছু লোক বলে যে পিছনে থেকে বউ হারিয়ে যাবে। স্বামটিা কি বলদ। অথবা বউ পিছনে বসে কারে সাথে কথা বলবে বা বলছে। গল্পটির মূল শিক্ষণীয় হলোঃ
সামনে হাটলে দোষ, সাথে হাটলে দোষ আবার পিছেনে হাটলেও দোষ। তো ঐ বউ বা স্বামী যাবে কোথায়? তাই আমি বা আমরা লক্ষ করছি যে কল্যানপুর অভিযান কে আমাদের কিছু বুদ্ধিজীবি (?) মাথা মোটা লোক যারা সমাজে নিজেদের অনেক জ্ঞানী বলে মনে করে তার আসলে কোনটা ঠিক আর কোনটা বেঠিক তাই-ই মনে হয় বুঝে উঠতে পারে না। আর অযথা একটা তর্ক্ বাধিয়ে দেয় আর দূরে বসে খেলা দেখে আর মিটিমিটি হাসে আর ভাবে কাম একখান কইরা ফ্যালাইছি।
আমাদের দেশের এক শ্রেনীর বুদ্ধিজীবি (?) বা কিছু রাজনৈতিক দল বা নেতারা যা বলছেন এবং কল্যানপুর অভিযান নিয়ে যেসব প্রশ্ন অবতারণা করছেন তা দেখলে ও শুনলে বড় কষ্ট হয়। তারা অভিযান নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের অবতারনা করছেন। যেমন এক সময়ের একটি বড় রাজনৈতিক দলের পতিত নেতা তো বলেই বসেছেন যে জঙ্গী মারা গেছে নাকি সাধারন মানুষ তা তিনি ষ্পষ্ট নয়। তার কাছে আমার উল্টা প্রশ্ন ‘যারা মারা গেছে তাদের তো আপনিও দেখেছেন, তাতে কি আপনার মনে হয় হয়েছে যে ওরা জঙ্গি না? আর যাদের পরিচয় পাওয়া গেছে তাদের কারো পরিবার কি দাবী করেছে যে তার ছেলে জঙ্গী না? বা কোন পরিবার কি এখনো পর্যন্ত দাবী করেছে যে তাদের ছেলেকে ঘর থেকে তুলে এনে ওখানে গুলি করে মারা হয়েছে? কই এমন দাবীতো কেউই এখন পর্যন্ত করে নাই। বরং প্রত্যেকেই বা প্রত্যেকটি পরিবারই দাবী করেছে যে তাদের ছেলেরা তাদের পরিবার থেকে বেশ কয়েক মাস থেকেই বিচ্ছিন্ন বা নিখোঁজ। তো জনাব হান্নান সাহেব আাপনার কিভাবে মনে হলো যে যারা মারা গিয়েছে তারা জঙ্গী নয় সাধারণ মানুষ? আপনাকে শুধু বলতে চাই যে যা কিছু বলবেন চিন্তা করে বলবেন হাস্যকর বা জাতি বিভ্রান্ত হয় এমন কিছু বলবেন না। আর এটাও মনে রাখবেন আপনাদের কথায় বেশীর ভাগ মানুষই বিশ্বাস করে না।
কেউ কেউ বলছেন যে এটা একটা নাটক। এতে নাটকের কি আছে তা অন্তত আমার শুধু আমার নয় অনেকেরই বোধগম্য নয়। দয়া করে যদি আপনার নাটকটি কি ষ্পষ্ট করে বলেন তবে হয়তো জাতি বড়ই উপকৃত হবে। নাটক বলতে কি বুঝিয়েছেন? ওখানে কি কোন জঙ্গী ছিল না? নাকি ওদের বাইরে থেকে গুলি করে ওখানে আগে থেকেই রেখে এসেছিল? আসলে নাটক বলতে কি বলতে চেয়েছেন তা জাতির কাছে ষ্পষ্ট নয়। জাতি আপনাদের নাটকের কথা জানতে চায়। আর যদি তা প্রমাণ করতে না পারেন তবে দয়া করে এই বিভ্রান্তিমূলক বক্তব্যের জন্যে জাতির কাছে মাফ চান, ক্ষমা চান, আর কান ধরে প্রতিজ্ঞা করেন যে ভবিষ্যতে এমন অর্বাচীন বক্তব্য দেবেন না।
পোষাক নিয়ে কথা বলেছেন। বেশ ভাল কথা। যখন রাত ১২/১২:৩০ টার দিকে প্রথম পুলিশ তল্লাশীতে যায় তখন প্রথম গোলাগুলি হয় এবং একজন পুলিশ আহত হয়। তো যারা প্রশ্ন করেছেন যে জঙগীদের কি রাতের পোষাক কালো পাঞ্জাবী আর পায়জামা কিনা? এটা কোন প্রশ্ন হলো? জঙগীরা কখন কি পড়বে না পড়বে তাকি পুলিশের কাছে লিষ্ট পাঠিয়েছে নাকি? আপনারা যারা প্রশ্ন করছেন তাদের যদি জানা থাকে তবে বলেন যে ওদের তো এখন বা তখন ঐ পোষাক পড়ার কথা ছিল না। তবে কেন ঐ পোষাকে? আর আপনি যদি জানেন যে তারা কখন কোন পোষাক পড়বে তো আপনি বলেন। ওঃ আপনি বা আপনারা যারা প্রশ্ন তুলেছেন তারাতো আর এতো বোকা না যে বলবেন। তাহলেতো আপনাদের রূপ ধরা পড়ে যাবে। তবে আমার বিশ্বাস আপনারা জানলেও জানতে পারেন। তা নাহলে প্রশ্ন করবেন কেন? আর প্রথম আক্রমণের পরে জঙ্গীরা অনেক সময় পেয়েছে। ঐ সময় তারা একই পোষাক সবাই পড়তে পারে। নাকি আপনি মনে করেছেন যে ঐ সময় (প্রথম আভিযানের পরে) তারা নাকে তেল দিয়ে ঘুমিয়েছে? আপনি/আপনারা (প্রশ্ন সৃষ্টিকর্তারা) মনে করলেও সাধারন মানুষ কিন্তু তা মনে করে না। কারন এরকম পরিস্থিতিতে তারা নিশ্চয় নিজেদের বাঁচাতে চেয়েছে (যার প্রমাণ ২ জনের পলায়নের চেষ্টা), নানা মিটিং করেছে, নানা ফন্দি এঁটেছে, নানা কৌশল আবিস্কার করেছে, অনেক জায়গায় (হয়তো আপনাদের নিকট ফোনও করেছে) আরো কত কি? কাজেই তারা যে ঘুমিয়ে ছিল না বা ঘুমিয়ে সময় কাটায় নাই এটা কিন্তু একটা ৭ বছরের শিশুও বুঝে। তাই তারা ঐ সময়ে একটা নির্দিষ্ট পোষাক পড়তেই পারে এটাই স্বাভাবিক। নাকি আপনার বলতে চান যে পুলিশ তাদের আগে থেকেই পোষাক সরবরাহ করেছিল? আরে পুলিশ যদি এমন একটা পরিস্থিতিতে পোষাক বা কাপড় সরবরাহ করেই থাকে তবে তা করবে সাদা কাপড়। কেন কালো পায়জামা আর জিন্স প্যন্ট সরবরাহ করবে? আর আপনাদের যদি এমনটা মনে হয় তবে বলেন কোন দোকান থেকে পুলিশ তা কিনেছে এবং কখন কিভাবে কার মাধ্যমে সেগুলো জঙ্গীদের কাছে দিয়েছে? চুপ থাকেন কেন? আর প্রম্নকর্তারা যে কেন বুঝে না তা বোধগম্য নয়। আবার এরা নিজেদের জ্ঞানী (?), বুদ্ধিমান (?), বড় বড় রাজনীতিবিদ (?), দেশপ্রেমিক (?) ইত্যাদি মনে করে। তাই এ ধরণের প্রশ্ন তোলা শুধু মাত্র প্রকৃত ঘটনা থেকে মানুষের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেয়া ছাড়া আর কিছুই নয়।
গুলি কেন পিছনে এমন প্রশ্ন বা বিতর্কও কেউ কেউ তুলেছেন। কে বলেছে যে গুলি শুধু পিছনে? গুলি তাদের অনেক জায়গাতেই আছে। আর তারা বিভিন্ন পজিশনে ছিল এবং এধরনের অভিযানে গুলি যে কোন জায়গাতেই লাগতে পারে। আর ময়নাতদন্তকারী ডাক্তার কি্ন্তু বলেন নাই যে শুধু পিছনেই গুলি করা হয়েছে। তারপরও যদি পিছন থেকে গুলি করা হয়ে থাকে তাতে সন্দেহের কি আছে? নাকি যারা বিতর্ক সৃষ্টি করেছেন তারা বলবেন যে অভিযানের সময় কোথায় গুলি লাগবে কোথায় লাগবে না তা প্রেসক্রাইব করা থাকবে? কেন পুলিশকে বার বার প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হয়? আসলে এরা (প্রশ্নকারীরা) জঙ্গীরা যে মারা গেছে তাতে খুশি না হয়ে উল্টা পথে তাদের কিছু হারানোর ব্যথাই বেশী প্রকাশ পেয়েছেন। আর তারা বেশী খুশি হতো যদি কয়েক ডজন পুলিশ মারা যেত বা ঐ বির্ল্ডিং এ যে সাধারণ বাসিন্দারা ছিল বা আশে পাশে যারা প্রতিবেশী ছিল তাদের মধ্যে অনেকে মারা গেলে খুশি হত। তাহলে তারা তা ফলাও করে আন্তর্জাতিক মিডিয়ার কাছে প্রকাশ করতে পারত এবং তাদের আলোচনার একটা ভাল পয়েন্ট পেয়ে যেত।
আবার কেউ বলছেন যে কেন তাদের জীবিত ধরা হলো না? এক কথায় উত্তর হলো জীবিত যেটা ধরা সম্ভব হয়েছে সেটা ধরেছে (হাসান)। আর যাদের সম্ভব হয় নাই তাদের বাধ্য হয়ে গুলি করতে হয়েছে এবং তাতে মারা গেছে। তবে আমার একটা প্রশ্নের উত্তর দেন যে পৃথিবীতে কয়টা উদহরন বা দৃষ্টান্ত আছে যে জঙগীদের জীবিত ধরা হয়েছে। এইতো সেদিন (কল্যানপুর ঘটনার পরে) ফ্রান্সে গীর্জা ঘরে কয়েকজনকে জিম্মি করেছেল সন্ত্রাসীরা। সেখান থেকেও তো সন্ত্রাসীদের জীবিত আটক করতে পারে নি; জার্মান পারেনি, আমেরিকা পারেনি, ভারত পারেনি। তো এতগুলো দেশ ও তাদের আইন শৃংখলাবাহিনী যখন সন্ত্রাসীদের জীবিত ধরতে পারে নি তখন আপনি কিভাবে আশা করেন যে বাংলাদেশ এ সেটা সম্ভব। বাংলাদেশ এর সোয়াত বাহিনী, পুলিশ, র্যা ব চেষ্টা করেছে যে ক্যাজুয়ালিটি যত কম হয় এবং সন্ত্রাসীরা যেন ঐ বিল্ডিং এ অবস্থানরত সাধারন মানুষের কোন ক্ষতি করতে না পারে এবং এর আশেপাশে যারা বসবাস করত তাদেরও যেন কোন ক্ষতি না হয় এবং তারা সেটা করতে পেরেছে। আর তা করতে গিয়ে যদি কয়েকজন সন্ত্রাসীদের গুলি করা লাগে তা তারা করছে। এতে তো কোন দোষের কিছু দেখি না। তবে হ্যা যদি তাদের জীবিত ধরা যেত তবে হয়তো অনেক তথ্য পাওয়া যেত। কাজেই কেন জঙ্গীদের জীবিত ধরা হলো না এমন গাধামার্কা প্রশ্ন করা মানে আপনারাই আপনাদের তামাশার বস্তুতো রুপান্তরিত করছেন।
আবার কেউ বলছেন যে মাত্র চারটি পিস্তল আর কয়েকখানা সবজি কাটা ছুরি (আপনাদের ভাষায়) দিয়ে এতগুলো আইন-শৃংখলা বাহিনীর সাথে কিভাবে সারারাত টিকে থাকা সম্ভব। খুব সহজ হিসাব। আমাদের আইন শৃংখলা বাহিনী তাদের সাথে সারা রাত গোলাগুলি করে নি। কেবল মাত্র তাদের শক্তি পরীক্ষা এবং গোলাগুলি যেন শেষ হয়ে যায় তার জন্য কৌশল অবলম্বন করেছে। তাই তাদের শক্তি শেষ করার জন্য পুলিশ মাঝে মাঝে তাদের গোলাগুলি ও শক্তি শেষ করার জন্য এমন সব কৌশল অবলম্বন করেছে যেন তারা গুলি করতে ও গ্রেনেড ছুড়তে বাধ্য হয়। কারন আমাদের বাহিনী সিদ্ধান্তই নিয়েছিল যে তারা সকালে অভিযান করবে। আর তাদের কাছেতো অনেক গোলাগুলি ছিল তা যেমন হাসান বলেছে ঠিক তেমনি অভিযানের শেষে তাদের নিকট থেকে উদ্ধার করা পিস্তুল, গুলি, ছুরি, রামদা ইত্যাদি দেখেইতো বুঝা যায়। আপনারা এটা একেবারেই ভাববেন না যে আমাদের পুলিশের কোন উপস্থিত বুদ্ধি নাই। বরং আমাদের পুলিশ এর যথেষ্ট উপস্থিত বুদ্ধি আছে যার প্রমান দিয়েছিল হলি আর্টিজন রেস্তোরায় একজন পুলিশ কর্মকর্তা। যার কিনা পিস্তুল থাকতেও বন্দুক দিয়ে থেমে থেমে গুলি করেছে যেন জঙ্গীরা পালিয়ে যেতে না পারে। অতএব প্রশ্ন অবান্তর। বিতর্ক সুষ্টি করে শুধু নির্বুদ্ধিতার পরিচয় দেয়া বিইকি আর কিছুই না।
আর কেউ প্রশ্ন করেছেন যে তারা যখন আল্লাহু আকবর বলেছেন তখন তাদের কাছে মনে হয়েছে যে সেখানে ২০/২৫ জনের কণ্ঠ বলে মনে হয়েছে। তবে আমার যেটা মনে হয় তা হলো প্রথম যখন আল্লাহু আকবর তারা বলেছিল তখন হয়তো আশেপাশের আরো অনেকেই কণ্ঠ মিলিয়েছিল – যা সাধারনত করে থাকি। এর কারন হলো প্রথম অবস্থায় জনগণ বুঝতে পারে নাই যে আসলে জঙগীরাই আল্লাহু আকবর উচ্চারণ করেছে। দ্বিতীয়তঃ বন্ধ জায়গায় যদি কম শব্দও হয় তবে তা খুব বেশী মনে হয়। তৃতীয়তঃ ওখানে হয়তো অন্য মেসে তাদের সহযোগী ছিল বা থাকতে পারে। তারাও হয়তো আল্লাহু আকবর বলায় অংশ নিয়েছিল। তবে সবই অনুমান ভিত্তিক।
কেউ কেউ প্রশ্ন তুলছেন যে পুলিশ কর্মকর্তা কিভাবে বললেন যে জঙ্গীরা মনে হয় শিক্ষিত, ভাল পরিবারের যা তাদের পোষাক, কথাবার্তা ইত্যাদিতে বুঝেছেন। আর কেউ কেউ এতে মনে হয় মওকা পেয়েছেন। তবে মনে করি মওকা পাওয়ার কোন বিষয় না। কারন যক্তিবিদ্যায় কিন্তু অনুমান ও অভিজ্ঞতা বলে কিছু বিষয় আছে। তাই উনি যদি অনুমান নির্ভার হয়ে এবং কিছু অভিজ্ঞতার ভিত্তিতে যদি এরকম কিছু একটা বলেন তাতে তো মনে হয় না যে ঐগুলোই সব। তিনি কিন্তু যে কথা দিয়ে বক্তব্য শেষ করেছেন তা হলো আমাদের তথ্য্-উপাত্ত সংগ্রহ চলছে পরে আরো বিস্তারিত জানানো হবে। আর এটা বলার জন্য কোন পিএইডি ডিগ্রী লাগে না। আপনিও একজন কৃষক দেখলে চিনবেন, একজন রিক্সাওয়ালা দেখলে চিনবেন, একজন ফেরিওয়ালা দেখলে চিনবেন, আবার একজন শিক্ষিত লোক দেখলেও চিনবেন। এটা চিনতে খুব বেশী দেয জ্ঞানী, বা লেখাপড়া জানা বা একেবারে চৌকষ হতে হবে তা কিন্তু নয়। আমরা কিন্তু একটা লোকের চেহারা, পোষাক, কথার ধরন (যা তার রাতে বারান্দায় এসে পুলিশের উদ্দেশ্যে বলেছে) তা থেকেই কিন্তু অনুমান করা যায়। আর আপনি যদি যুক্তিবিদ্যা পড়ে তাকেন তবে জানবেন সব কিছুই অনুমান নির্ভর। যেকোন যুক্তি প্রথমে উপস্থাপন করতে হলে আগে তার একটা অনুমান দরকার। অনুমান ছাড়া কোন যুক্তি দাঁড় করানো যায় না। কাজেই অনুমান, অভিজ্ঞতা, তাদের জ্ঞান দিয়ে বলেছে তাতে সমস্যাটি কোথায়?
যাই-ই হোক। এতক্ষণ প্রশ্ন ও তর্কের বিষয়গুলো আলোচনা করতে চেষ্টা করলাম যা হয়তো খুবই দুর্বল। এ থেকে হয়তো কেউ এমন বড় বা অকাট্য কোন খন্ডন খুঁজে পাবেন না। তারপরও আমার এ রকম মনে হয়েছি তাই লিখছি। তবে আমার ছোট একটা বিষয় মনে শুধু খচখচ করছে। আর তা হলো এত পুলিশ বেষ্টনী, এত কর্ডন, এত আইন-শৃংখলাবাহিনী যারা কিনা পুরো এলাকা ঘিরে ছিল তাদের মধ্যে দিয়ে বা তাদের চোখকে ফাঁকি দিয়ে কিভাবে একজন জঙ্গী পালিয়ে যেতে সক্ষম হলো। তবে কি কর্ডনে বা ঘেরাও এ বা ঐ বিল্ডিং বা পাশের বির্ল্ডিংগুলো থেকে তাদের উপর কোন নজর রাখা হয়নি? বলা হয়েছে যে তারা পাশের একটি বির্ল্ডিং এ লাফিয়ে পড়ে ছিল? সেখান থেকে হাসানকে গুলিবিদ্ধ করে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর অন্যজন পালিয়ে গিয়েছি। পরে জানতে পারলাম যে সেই-ই ছিল ঐ দলের নেতা যে কিনা তাদের সব থাকা খাওয়া ও দিকনির্দেশনা দিয়ে থাকত। তো এতে কি মনে হতে পারে না যে কোথাও না কোথাও অথবা কোন না কোন ভাবে ঐ বাড়ী বা এলাকা ঘিরে রাখার মধ্যে কোন দৃর্বলতা ছিল। আমরা তো জানি যে মাত্র একজন পালাতে সক্ষম হয়েছে। কিন্তু এটা কি অনুমান করা খুবই অযৌক্তিক হবে যে ঐ সাথে বা ঐভাবে আরো জঙগী কি ওখান থেকে ঐ রাতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে কিনা? যেহেতু একজন পালাতে সক্ষম হয়েছে – সেহেতু আরো হয়তো কেউ পালালে পালাতেও পারে। তবে আমার বিশ্বাস হয়তো আর কেউ-ই পালাতে পারেনি।
তাই পরিশেষে প্রশ্নকারীদের বা বিতর্ক্ সৃষ্টিকারীদের শুধু একটা গল্প বলবঃ এক ব্যাক্তির একটা গাধা ছিল। আর সে একদিন তার বউ (স্ত্রী) নিয়ে দূরে বেড়াতে যাবে বলে স্থির করল। যথারীতি সাথে গাধাটিও নিল। প্রথমে স্বামী-স্ত্রী দু’জনেই গাধার পিঠে উঠল। তাতে দেখা গেল যে কিছুলোক বা যারা দেখছিল তার বলল যে-লোকটা কি নিষ্ঠুর। একটা গাধার পিঠে দু’জন চড়ে যাচ্ছে। এই কথা লোকটা শুনল এবং নিজে গাধা থেকে নেমে শুধু তার স্ত্রীকে পিঠে রেখে আবার চলা শুরু করল। তাতে আবার কিছু লোক বলাবলি করল যে কেমন পুরুষ। স্ত্রীকে গাধায় চড়িয়ে নিচেছ আর নিজে হেঁটে যাচ্ছে। এ কথা শোনার পরে লোকটা এবার তার স্ত্রীকেও গাধা থেকে নামিয়ে দু’জনে হাঁটতে লাগল। আর তাদের সাথে গাধাকেও হাটিয়ে নিতে শুরু করল। এবার গাধার পিঠে কিন্তু কিছুই নেই। তাই এবার আবার যারা দেখছিল অথবা তাদের মধ্যে কিছু লোক বলাবালি করতে শুরু করল যে, লোকটা কি বোকারে! গাধা থাকতে তারা পায়ে হেঁটে যাচ্ছে কেন। বেচার পুরুষ কোন দিকে যাবে। আমাদের সমাজে-দেশে-রাষ্ট্রে, বাড়ীতে, রাজেনৈতিক দলসমূহে কি ঐ রকম লোক নাই? অবশ্যই আছে। কারন তারা কখনো ভালোটা দেখতে চায় না বা পারে না। আমাদের ঐ প্রশ্নকর্তা ও তথাকথিত বুদ্ধিজীবি, রাজনীতিবিদ, জঙ্গীদের সহায়তাকারীরা কখনোই কোন কাজের মধ্যে ভাল কিছু দেখতে পারে না বা চায় না। তাই আসুন আমরা কালোকে কালো আর সাদাকে সাদা বলতে শিখি।
-শৌল বৈরাগী।
Saturday, July 30, 2016
বাংলাদেশের বন্যা পরিস্থিতি।
বন্যায় বাংলাদেশ।
চলতি বছরে জুলােই মাস শেষ হতে না হতেই দেশের সার্বিক বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করেছে।দেশের উত্তরা্ঞ্চলের প্রায় সবগুলো জেলার যেমন সুনামগঞ্জজ, রংপুর, নেত্রকোণা ইত্যাদি ও তার জনগণ এখন জান-মাল রক্ষার্থে সংগ্রাম করে যাচ্ছে। অনেকেই ঘর বাড়ী ছেলে সংসারের যতটুকু পারছে আসবাপত্র ও গরু ছাগল নিয়ে কো্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। মানবেতর জীবন যাপন করছে। পাচ্ছে না বিশুদ্ধ খাবার পানি এমনকি পেট ভরে খাবার।বন্যা দুর্গতরা বাংলাদেশ এর টিভি চ্যানেলগুলোর সাংবাদিকদের কাছে প্রায়শঃ অভিযোগ করে যাচ্ছে যে তারা নূন্যতম সহায়তা পাচ্ছে না। তার উপরে আছে সাপের ভয়। কেউ কেউ আবার বাড়ী ঘর না ছেড়ে কলাগাছ বা অন্য কোন উপায়ে পানির উপর ভাসছে। সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে যে বন্যা দুর্গত এলাকাতে যথেষ্ট পরিমাণ ত্রাণ পাঠানো হয়েছে এবং হচ্ছে। আর সরকার কঠোর ভাবে তার নেতা কর্মী ও সরকারী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে ত্রাণ সামগ্রী বিতরণে যদি কোন রকম অনিয়ম হয় তবে কাউকে ছাড় দেয়া হবে না।। বন্যার কারণে সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু ও বৃদ্ধদের।
বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে এদের সহায়তা একন্ত প্রয়োজন যেন তার আবার ঘুরে দাঁড়াতে পারে।
আইএস নিধনে একাই নামছে পুতিন বাহিনী
আইএস নিধনে একাই নামছে পুতিন বাহিনী
রাশিয়ায় যদি একটা বোমা ফেলে আইএস, তাহলে পরের আধ ঘণ্টায় পৃথিবীর সমস্ত ইসলামি জঙ্গিকে নিকেশ করব। রীতিমত হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শোনা যাচ্ছে, আইএস জঙ্গিদের স্বঘোষিত রাজধানী সিরিয়ার রাক্কা শহর দখল করতে বিশাল সমরসজ্জা করছেন। বিমান, কামান ছাড়াও দেড় লাখ বাছাই করা রুশ যোদ্ধা থাকবে হামলায়। গত বছর প্যারিসে সন্ত্রাসী হামলার পরও ব্রিটেন ও ফ্রান্সকে আইএস বিরোধী যৌথ অভিযানের প্রস্তাব দিয়েছিলেন পুতিন।
কিন্তু ইউরোপীয় নেতৃত্ব ইতস্তত করেছিল রাশিয়াকে সঙ্গে নিতে। আমেরিকাও কোনো আগ্রহ দেখায়নি। তাই এবার একাই আইএস নিধনে নামছে পুতিনের বাহিনী।
বাংলাদেশে আইএস নেই, অন্য কেউ উসকে দিচ্ছেঃ বার্নিকাট
বাংলাদেশে আইএস নেই, অন্য কেউ উসকে দিচ্ছেঃ বার্নিকাট
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বাংলাদেশে চিহ্নিত কোনো আইএস নেই। তবে এখানে জঙ্গিবাদ উসকে দিচ্ছে বাইরের কেউ। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রকে একসঙ্গে তাদের চিহ্নিত করে দমন করতে হবে।
সোমবার ২৫ জুলাই নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে মেয়র সাঈদ খোকনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বার্নিকাট এ কথা বলেন। ‘নিরাপদ এবং শক্তিশালী সিটি’ গড়ে তোলার লক্ষ্যে ওয়ার্ল্ড মেয়রদের সিটি নেটওয়ার্ক সম্মেলনে অংশ নেয়ার জন্য মেয়রকে আমন্ত্রণ জানাতে রাষ্ট্রদূত নগর ভবনে আসেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, সব দেশেই দেশীয় সন্ত্রাসীরা হামলা করছে। আমরা দেখছি, যারা সন্ত্রাসী কাজ করছে, তারা দেশের বাইরে থেকে আসছে না।লোকজন আমাকে বাংলাদেশে হামলার সম্পর্কে বলেছে। আমি মনে করি, এটা বাংলাদেশি সংস্কৃতি, রাজনীতি ও ধর্ম নয়। কিছু লোক এখানকার মানুষকে এ বিষয়ে প্রভাবিত ও বিভ্রান্ত করছে।
বার্নিকাট বলেন, গুলশান হামলার পর জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ভালো ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদকে জিরো টলারেন্স দেখাচ্ছেন, যা প্রশংসার দাবি রাখে। উভয় দেশের মধ্যে বিদ্যমান অভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করার ব্যাপারে গভীর আগ্রহ ব্যক্ত করেন তিনি।
বার্নিকাট বলেন, সন্ত্রাসী হামলা মোকাবিলায় শহর নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ‘সেইভ সিটি’ বিষয়ক ওয়ার্ল্ড মেয়রদের একটি কনফারেন্সের আয়োজন করা হবে। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেই বলেও মন্তব্য করেন তিনি।
মেয়র সাঈদ খোকন বলেন, আমরা মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি, বাংলাদেশের মানুষের মনে মৌলবাদী চিন্তা নেই। যে একটা বা দুটি ঘটনা ঘটেছে, তা মোকাবিলায় সরকার সফল হয়েছে। মেয়র বলেন, আমরা এ ধরনের ঘটনার (জঙ্গি হামলা) সম্মুখীন এই প্রথম। তবে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি। মানুষের মনে যে ভয় ছিল, তা এখন আর নেই।
বৈঠকে বার্নিকাটের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর আন্দ্রেয়া ব্রুলেট রডরিগাজ, রাজনৈতিক কর্মকর্তা ড্যানিয়েল বাকোভ ছাড়াও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল উপস্থিত ছিলেন।
কোনো ধর্ম নিষিদ্ধ করব না
সম্মেলনের স্থানজুড়ে মুহুর্মুহু স্লোগান। হর্ষধ্বনি-চিৎকার। এমনই এক পরিবেশে হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেছেন। তিনি বলেছেন, যখন কোনো ছাদ থাকে না, তখন আকাশই হয় সীমানা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে হিলারি তার মনোনয়ন গ্রহণ করেন। এই সম্মেলনে তার ঐতিহাসিক ভাষণে হিলারি ক্লিনটন বলেছেন, আমরা আমেরিকান। আমরা সবাই মিলে একটি শক্তি। আমাদের সব সমস্যা আমরা সবাই মিলে সমাধান করব। আমেরিকা কখনো এমন কোনো দেশ হবে না যেখানে এক শতাংশ মানুষের হাতে ক্ষমতা থাকবে। আমরা কোনো ধর্মকেই নিষিদ্ধ করব না। আমরা সব আমেরিকান একসঙ্গে কাজ করব। যুক্তরাষ্ট্রের ২৪০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী কোনো প্রধান রাজনৈতিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হলেন। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি জয়ী হলে তিনি হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। হিলারি তার মনোনয়নকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমেরিকায় কোনো প্রতিবন্ধকতা সরে গেলে তা সবার পথ খুলে দেয়। যখন কোনো ছাদ থাকে না, তখন আকাশই হয় সীমানা। হিলারি তার ভাষণে নিজেকে স্বচ্ছ দৃষ্টির নেতা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আমেরিকা এখন যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তার সুরাহায় অটল নেতৃত্বের প্রয়োজন। প্রয়োজন সম্মিলিত চেতনা। আমেরিকার ভবিষ্যৎ নিয়ে আশার কথা শোনান হিলারি। তিনি আমেরিকাকে সব নাগরিকের দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। হিলারি বলেন, তিনি সবার প্রেসিডেন্ট হবেন। কোনো দেয়াল গড়বেন না। গড়বেন অর্থনীতি। তার প্রাথমিক লক্ষ্য হবে অধিক সুযোগ ও ভালো চাকরি সৃষ্টি করা। মজুরি বাড়ানো। দেশ-বিদেশের শত্রু ও হুমকি মোকাবিলার ক্ষেত্রে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
সৌজন্যেঃ বাংলাদেশ প্রতিদিন।
উকিল নোটিশ কী ও কেন ?
কোনো ব্যক্তি দ্বারা মৌখিক, আর্থিক অথবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে উকিল নোটিশ দিতে হয়। কারো বিরুদ্ধে মামলা করার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে আইনজীবীর মাধ্যমে এ নোটিশ দিতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব না এলে তখন মামলা দায়ের করতে হয়।
উকিল নোটিশ কি ?
যেকোনো মামলার কার্যক্রম শুরুর আগে প্রতিপক্ষকে উকিল নোটিশ দিতে হয়। সাধারণত মামলার বাদীপক্ষ নিজের আইনজীবীর মাধ্যমে এই নোটিশ প্রেরণ করে। উকিল নোটিশে নির্দিষ্ট সময় উল্লেখ করে বলা হয়, নির্দিষ্ট এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নোটিশে কত দিন সময় দিতে হবে, তার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তবে সরকার প্রতিপক্ষ হলে এক মাস সময় দেওয়ার নিয়ম রয়েছে। অন্যদের ক্ষেত্রে ২৪ ঘণ্টা থেকে এক মাস পর্যন্ত সময় দেওয়া হয়। এর পর সরকারি ডাকযোগে প্রতিপক্ষকে সংশ্লিষ্ট ব্যক্তির স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা বরাবর পাঠাতে হয়।
মামলা দায়ের
উকিল নোটিশ পাঠানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে উকিল নোটিশের সঠিক জবাব বা প্রতিকার না পেলে নোটিশ প্রেরণকারী আইনজীবীর মাধ্যমে আদালতে মামলা করতে পারবেন। নোটিশে উল্লেখ করা সুনির্দিষ্ট মেয়াদের আগে মামলা করা যায় না।
আইনজীবীর সঙ্গে যোগাযোগ
হাইকোর্টে মামলা পরিচালনার জন্য সাধারণত হাইকোর্টের নিবন্ধনযুক্ত আইনজীবীর মাধ্যমে নোটিশ প্রেরণ করতে হয়। আর জেলা জজ আদালতে মামলা পরিচালনার জন্য জজ আদালতে মামলা পরিচালনা করেন এমন আইনজীবীকে দিয়ে উকিল নোটিশ দিতে হয়। উকিল নোটিশ প্রেরণের ক্ষেত্রে আইনজীবীকে ফি দিতে হয়। অধিকাংশ আইনজীবী উকিল নোটিশ দেওয়ার আগে ওকালতনামায় স্বাক্ষর নেন। তবে উকিল নোটিশের সঙ্গে আদালতের কোনো সম্পৃক্ততা নেই। মামলা পরিচালনার জন্য যেকোনো আইনজীবীর কাছেই যাওয়া যেতে পারে।আইনজীবীরা বিভিন্ন ধরনের মামলা পরিচালনায় দক্ষতা অর্জন করেন। কাজেই কোন আইনজীবী কোন বিষয়ে দক্ষ, সেটি জেনে আইনজীবী বাছাই করা ভালো। আর পরিচিতদের মাধ্যমেও আইনজীবীদের সম্পর্কে জানার চেষ্টা করা যেতে পারে।
ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থিত ল' ফার্মগুলোর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আবার ব্যক্তিগতভাবেও কাউকে মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে। হাইকোর্ট চত্বরে অবস্থিত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে বিভিন্ন আইনজীবীর চেম্বার রয়েছে। এ ছাড়া এ ভবনের দুটি হলে আইনজীবীরা বসেন। সুপ্রিম কোর্ট বার অফিস থেকে তালিকাভুক্ত সব আইনজীবীর ঠিকানা ও ফোন নম্বরসংবলিত একটি ডিরেক্টরি সংগ্রহ করা যেতে পারে। এটি প্রতিবছর সংস্কার করা হয়।
মামলার দায়িত্ব দেওয়া
ওকালতনামা বা একটি চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে আইনজীবীকে আনুষ্ঠানিকভাবে মামলার দায়িত্ব দিতে হয়। একবার আইনজীবীকে দায়িত্ব দেওয়ার পর তার লিখিত সম্মতি ছাড়া অন্য কোনো আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনার সুযোগ থাকে না।
মামলার খরচ
মামলায় খরচ হয় সাধারণত দুই ভাবে। একটি আইনজীবীর ফি বাবদ, অন্যটি দাপ্তরিক খরচ বাবদ। আইনজীবীর ফির অঙ্ক নির্দিষ্ট নয়। বিভিন্ন আইনজীবী নানা ধরনের মামলার ক্ষেত্রে বিভিন্ন অঙ্কের ফি নেন। স্বাভাবিকভাবেই জ্যেষ্ঠ আইনজীবীদের ফির অঙ্কটা বেশি হয়। মামলার ধরণ বুঝে দাপ্তরিক খরচ নির্ধারিত হয়।
মামলা শুরু করা
এ কাজটি আইনজীবী বা তার সহকারী করে থাকেন। কোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করলে সেখানে একটি নম্বর দেওয়া হয়। এর পর কোর্টের একটি বেঞ্চের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত করাতে হয়। সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত হওয়ার পর কার্যতালিকা অনুযায়ী ধারাবাহিকভাবে শুনানি সম্পন্ন করা হয়। মামলার একাধিক দিন শুনানি হতে পারে। প্রতিপক্ষকে আত্মপক্ষ সমর্থনের জন্য সময় দেওয়া হতে পারে। তবে এর মাঝে বেঞ্চ ভেঙে দেওয়া হলে পুনরায় অন্য একটি বেঞ্চের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত করতে হয়। এ কার্যতালিকাকে কজলিস্ট বলা হয়। কৃতজ্ঞতা স্বীকার: 'ল' ফাইটার। ডিএমপি'র ওয়েবসাইট থেকে সংগৃহীত।
সৌজন্যেঃ বাংলাদেশ প্রতিদিন।
গোপালগঞ্জে শিশু ধর্ষিত।
পেয়ারার প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ
A child rape complain has been noticed at the Sador Upazilla of Ishakhali village at Gopalganj district. A suspected name by Alid Mollah (17) is arrested by local police.
On last Friday the boy tempted the child with Guava and rapped and at night the police arrested the adolescent boy.
Arrested Adil Mollah is the son of Md Nazrul of Ichakhali village.
The Officer in Charge reported that the child was tempted to provide a Guava and took him in a distance house where has no one and rapped her. The child informed the incident to her mother and complained at local Police Station. Finally the police arrested the boy and he admitted the incident according to the police report.
গোপালগঞ্জ সদর উপজেলার ইছাখালি গ্রামে চার বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আলিদ মোল্লা (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় পেয়ারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণের পর গভীররাতে ওই কিশেরাকে আটক করা হয়।
আটক আলিদ মোল্লা উপজেলার ইছাখালি গ্রামের মো. নজরুল মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে আলিদ। শিশুটি এ ঘটনা তার মাকে জানালে তিনি রাতেই থানায় অভিযোগ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আলিদ মোল্লাকে আটক করে। আলিদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান ওসি।
Friday, July 29, 2016
গোপালগঞ্জে হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ওষুধ কারখানা
দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উদ্যোগে ১০ একর জমির ওপর ৬শ কোটি টাকা ব্যয়ে বৃহৎ এ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এটি পুরোদমে চালু হলে প্রায় ৮শ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যাপক ডা. এহসানুল কবির জাগো নিউজের সঙ্গে আলাপকালে জানান, ইতোমধ্যেই প্রকল্পের শতকরা ৭০ ভাগ ভৌত অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে। ২০১৭ সালের নভেম্বর অথবা ডিসেম্বর মাস নাগাদ ওষুধ শিল্প প্রতিষ্ঠানটির উদ্বোধন সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো জানান, গুণগত মানসম্পন্ন ওষুধ উৎপাদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত সিজিএমপি (কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিস) অনুসরণ করে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এ ওষুধ শিল্প প্রতিষ্ঠানটি স্থাপন করা হচ্ছে। ভৌত অবকাঠামো নির্মাণের পর আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে গুণগত মানসম্পন্ন ওষুধ উৎপাদনের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন করা হবে।
এ শিল্প প্রতিষ্ঠানে কী ধরনের ওষুধ উৎপাদন হবে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সিজিএমপি অনুসরণ করে এ প্রতিষ্ঠানে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী (পিল ও ইনজেকশন), বিভিন্ন ধরনের ইনট্রাভেনাস (আইভি) ফ্লুইড ও পেনিসিলিন অ্যান্টিবায়োটিক উৎপাদিত হবে।
প্রথম বছরেই ১৫০ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ সামগ্রী, ৪০ কোটি টাকার আইভি ফ্লুইড ও ৫০ কোটি টাকার পেনিসিলিন উৎপাদন করা হবে। পর্যায়ক্রমে উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে বর্তমানে এ ধরনের ওষুধ আমদানিতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হতো তার অনেকটাই সাশ্রয় হবে।
ইডিসিএল এমডি আরো জানান, সরকারিভাবে বর্তমানে গোপালগঞ্জের পাশাপাশি বগুড়াতেও ‘সেফালোস্পোরিন’ অ্যান্টিবায়োটিক ওষুধ ইনজেকশন তৈরির লক্ষ্যে একটি পৃথক কারখানা স্থাপনের কার্যক্রম চলছে। এটি সরকারি একটি আন্তর্জাতিক মানের অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান হবে। প্রতিষ্ঠানটিতে ২ শতাধিক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, ১৯৬২ সালে প্রথম যাত্রা শুরু করে ইডিসিল। তখন এটি কেন্দ্রীয় সরকারের অধীনে জিপিএল (গর্ভমেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড) নামে পরিচিত ছিল। পরবর্তীতে ১৯৭৯ সালে ফার্মাসিউটিক্যালস প্রোডাকশন ইউনিট (পিপিইউ) নামকরণ হয়।
১৯৮৩ সালে দেশীয় ওষুধের চাহিদা মেটাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ইডিসিএল নামে যাত্রা শুরু হয়। ১৯৯৪ সালের কোম্পানি অ্যাক্ট অনুসারে ইডিসিএলকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রুপান্তর করা হয়
Thursday, July 28, 2016
নিহত জঙ্গি আকিফুজ্জামান মোনায়েম খান পরিবারের সদস্য
কল্যাণপুর জঙ্গি আস্তানায় অপারেশন ‘স্ট্রম-২৬’ এ নিহত আকিফুজ্জামান খান তৎকালীন পূর্বপাকিস্তানের কুখ্যাত গভর্নর আব্দুল মোনায়েম খান পরিবারের সদস্য। নিহত জঙ্গি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
পুলিশ আকিফুজ্জামানের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়। জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপের সঙ্গে নিহত জঙ্গিদের আঙুলের ছাপ মিলিয়ে এখন পর্যন্ত আট জঙ্গির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, মোনায়েম খানের তিন ছেলের মধ্যে বড় ছেলে আখতারুজ্জামান বাচ্চু। বেশ কয়েক বছর আগে তিনি মিশরের কায়রোতে এক বিমান দুর্ঘটনায় নিহত হন। ‘পয়গাম’ নামে মোনায়েম খান একটি পত্রিকা বের করেছিলেন। তার ছেলে আখতারুজ্জামান ছিলেন ওই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
মোনায়েম খানের আরেক ছেলে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক মুসলিম লীগের (বিএমএল) সভাপতি এইচ এম কামরুজ্জামান খান।
ছোট ছেলে সাইফুজ্জামান খান। রাজধানীর গুলশানের ১০ নম্বর সড়কের ২৫ নম্বরে তার বাসা। কয়েক বছর আগে তিনিও মারা গেছেন। কল্যাণপুর অভিযানে নিহত জঙ্গি আকিফুজ্জামান খান সাইফুজ্জামান খানের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আকিফুজ্জামান খানের বাবার নাম সাইফুজ্জামান খান এবং মায়ের নাম শাহানাজ নাহার। গুলশানের ১০ নম্বর রোডে তার বাসা। তার এনআইডি নম্বর ২৬১১০৬০০১০০৬ এবং জন্ম ১৯৯২ সালের ১১ সেপ্টেম্বর। তার জাতীয় পরিচয়পত্রের সনাক্তকারী ছিলেন মোনায়েম খানের ছেলে কামরুজ্জামান খান।
গত মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে একটি বাড়িতে অভিযান চালায় সোয়াত, র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। এ সময় ১ জঙ্গি গুলিবিদ্ধসহ ২ জনকে আটক করে পুলিশ।
কল্যাণপুরের অষ্টম জঙ্গি গুলশানের প্রশিক্ষক রায়হান: পুলিশ
রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় নিহত নয়জনের মধ্যে অষ্টম জঙ্গির পরিচয় পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিং জানান, রায়হান কবির ওরফে তারেক নামের ওই তরুণ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ঢাকা অঞ্চলের সমন্বয়েকের দায়িত্ব পালন করছিলেন। গুলশান হামলায় অংশ নেওয়া জঙ্গিদের গাইবান্ধার চরে প্রশিক্ষণ দেন তিনি।
আশুলিয়ায় পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় ছুরিকাঘাতে কনস্টেবল হত্যার ঘটনাতেও রংপুরের পীরগাছার শাহজাহান কবিরের ছেলে রায়হান জড়িত ছিলেন বলে পুলিশের ভাষ্য।
কল্যাণপুরের ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিল নামের ছয় তলা একটি ভবনের পঞ্চম তলায় অভিযানে গিয়ে সোমবার রাতে হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। পরে মঙ্গলবার ভোরে সেখানে সোয়াটের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন নয় জঙ্গি।
তাদের মধ্যে সাতজনের আঙ্গুলের ছাপের সঙ্গে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত আঙ্গুলের ছাপের মিলিয়ে বুধবার সন্ধ্যায় পরিচয় প্রকাশ করা হয় পুলিশের পক্ষ থেকে।
তারা হলেন- দিনাজপুরের আব্দুল্লাহ (২৩), পটুয়াখালীর আবু হাকিম নাইম (২৪), ঢাকার ধানমণ্ডির তাজ-উল-হক রাশিক (২৫), ঢাকার গুলশানের আকিফুজ্জামান খান (২৪), ঢাকার বসুন্ধরার সেজাদ রউফ অর্ক (২৪), সাতক্ষীরার মতিউর রহমান (২৪) এবং নোয়াখালীর জোবায়ের হোসেন (২২)।
এদের মধ্যে সেজাদ রউফ যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। গত ফেব্রুয়ারি থেকে নিখোঁজ এই যুবক গুলশানে ক্যাফেতে হামলাকারী নিবরাজ ইসলামের বন্ধু ছিলেন।
ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল বলেন, কল্যাণপুর অভিযানে নিহত জঙ্গি আকিফুজ্জামান (পিতা সাইফুজ্জামান) পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের নাতি। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
অর্ক এবং রাশিকও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর রায়হান, আব্দুল্লাহ ও নাঈম পড়াশোনা করেছেন মাদ্রাসায়।
“রায়হান কবিরের ছদ্মনাম তারেক। সে আশুলিয়ার বারুইপাড়ায় পুলিশের ওপর হামলায় জড়িত ছিল এবং পুলিশের খাতায় তার নাম লেখা ছিল তারেক বলে। তাকে পুলিশ খুঁজছিল।”
গত বছর ৪ নভেম্বর আশুলিয়ার বারুইপাড়া এলাকার একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় ছুরিকাঘাতে এক কনস্টেবলকে হত্যা ও চারজনকে জখম করে জঙ্গিরা।
ব্রিফিংয়ে মনিরুল বলেন, “রায়হান কবির গুলশান হামলাকারীদেরও প্রশিক্ষক ছিল। তাকে আমরা তারেক নামে চিনতাম। গুলশানে হামলার আগে গাইবান্ধার সাদুল্লাপুরের একটি চরে সাতজনকে ট্রেনিং দেওয়া হয়েছিল, যাদের মধ্যে গুলশান হামলাকারীরাও ছিল। তাদের দুই প্রশিক্ষকের একজন ছিল রায়হান ওরফে তারেক।”
১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে সামরিক বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গিসহ ছয়জন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুলের দাবি এ বছরের প্রথম দিকে জেএমবির কয়েকজন সংগঠক পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যাওয়ার পর সংগঠনটির ঢাকা অঞ্চলের সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন রায়হান ওরফে তারেক।
Labels:
9 Jongi,
Jongi Trainer
Location:
Dhaka 1000-1200, Bangladesh
দেশব্যাপী জঙ্গিহামলার পেছনে ইন্দনদাতা অর্থদাতারা চিহ্নিত
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্তদের কোনভাবেই রক্ষা করতে না পারার কারণে এবং সর্বশেষ পালের গোদাদের একজন মীর কাশেম আলীর ফাঁসির দন্ডকার্যকর করার আগে শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশে জঙ্গীরা সন্ত্রাসী হামলা চালিয়ে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যম সরকারের পতন ঘটানোর চেষ্টা ও বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্ট করার নীলনক্সা করে যাচ্ছে। আর এ নীলনক্সা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলাম, সাকা চৌধুরী, নিজামী ও জামায়াতের মানি মেশিন মীর কাশেম আলীর পরিবার । এই কারণে মরিয়া যুদ্ধপরাধীদের দল জামায়াত এখন জঙ্গীদের মাঠে নামিয়েছে। এই ষড়যন্ত্রের অংশ জামায়াতের অর্থের যোগানদাতা হিসেবে মুখ্য ভূমিকা পালনকারী মীর কাশেম আলীকে বাঁচাতে এখন মরিয়া জামায়াত ও তাদের সহযোগী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এই নীল নক্সার ছক কষেই গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলা চালানোর পর রাজধানী ঢাকার কল্যাণপুরে জঙ্গি আস্তানা গেড়ে ঢাকায় বড় ধরনের নাশকতায় প্রস্তুতির খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ২৬ জুলাই ভোর ৫টা ৫১ মিনিটে ‘অপারেশন স্ট্রম টুয়েন্টি সিক্স, পরিচালা করে। এই অপারেশনে ৯ জঙ্গি নিহত ও একজন আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গ্রেফতার অবস্থায় চিকিৎসাধীন আছে। আর এজ জঙ্গি পালিয়ে গেছে। নিহত ৯ জঙ্গির মধ্যে এ পর্যন্ত আট জঙ্গির পরিচয় পেয়েছে পুলিশ। এ নিয়ে পরে আলাদা একটি নিবন্ধ লেখার অভিপ্রায় পোষণ করে প্রসংগে ফিরে যাচ্ছি।
এমতাবস্থায় ২৫ জুলাই ২০১৬ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মুত্যুদন্ডপ্রাপ্ত বদরবাহিনীর তৃতীয় শীর্ষ নেতা জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী দন্ডের চূড়ান্ত রায় পুনঃবিবেচনার যে আবেদন করেছিলেন, তার শুনানি এক মাস পিছিয়ে গেছে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে। অতিসম্প্রতি যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মানবতা বিরোধী অপরাধে আপীল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চের ফাঁসির দন্ডের রায় প্রকাশ করা হয়। মীর কাশেম আলীর মৃত্যু পরোয়ানা এরইমধ্যে পাঠানো হয়েছে কারাগারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও পাঠানো হয়েছে এর কপি। মৃত্যুদন্ড বহাল রেখে আপীলের পূর্ণাঙ্গ রায় ৬ জুন প্রকাশের পর তা পুনঃবিবেচনা চেয়ে ১৯ জুন আবেদন করেন মীর কাশেম। রিভিউ আবেদন শুনানির দিন ধার্যের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ ধারাবাহিকতায় ২১ জুন চেম্বার বিচারপতি বিষয়টি ২৫ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান এবং মামলাটি সোমবারের দৈনন্দিন কার্যতালিকায় ৬৩ নম্বর ক্রমিকে আসে। নানা অজুহাত দেখিয়ে মীর কাশেম আলীর আইনজীবীরা ইতমধ্যে দুইবারে দুই মাস শুনানী পিছিয়েছে। আর এ শুনানী পেছানো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যবৃদ ক্ষোভ প্রকাশ করে বলেছেন যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মৃত্যুদন্ড কার্যর করতে যত বিলম্ব হবে, দেশে ততই এমন অনাকাঙ্খিত হামলার ঘটনা ঘটতেই থাকবে। কেননা, তারা এখনও আশায় আছে একটা পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনার সরকারকে ফেলে দিতে পারলে তাদের নিজেদের বা পৃষ্ঠপোষকদের সরকার ক্ষামতায় আসলে মীর কাশেম আলীর ফাঁসি কার্যাকরের বিষয়টি থামিয়ে দিতে পারবে।
যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মৃত্যুদন্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি আসামিপক্ষের সময়ের আবেদনে এক মাস পিছিয়ে দেয়ায় মন্ত্রিসভায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ মামলাটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার একটি কারণ। তিনি বলেন, শুনানির জন্য সময় দেয়া এই এক মাসে দেশকে আরও অস্থিতিশীল করতে চেষ্টা চালাবে। সকলে সতর্ক থাকুন। বৈঠকে উপস্থিতি একাধিক মন্ত্রী অনির্ধারিত আলোচনায় মীর কাশেম আলীর মামলা নিয়ে আলোচনার করে। এ মামলার শুনানি এক মাস পিছিয়ে দেয়ায় মন্ত্রিসভায় উপস্থিত সকল সদস্য অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি উত্থাপিত হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অন্য কোন যুদ্ধাপরাধীর মামলা রিভিউয়ে এত বেশি সময় দেয়া হয়নি। এমনকি দলের প্রধান নিজামীর ক্ষেত্রেও এত সময় দেয়া হয়নি। যুদ্ধাপরাধ সংক্রান্ত অন্যান্য মামলার ক্ষেত্রে দেখা গেছে সাধারণত এক সপ্তাহের মধ্যে রিভিউয়ের আবেদনের শুনানি শেষ হয়ে গেছে। কিন্তু এ মামলাটির শুরুতেই এক মাসের বেশি সময় দেয়া হয়েছে। এখন আবারও এক মাস পিছিয়ে দেয়া হলো। এটি মোটেও সুখকর নয়। অন্য এক সিনিয়র মন্ত্রী বলেন, মীর কাশেম আলীর মামলা ঝুলে থাকায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। অনেকে বলছেন, এটি শেষ হলে দেশের জঙ্গীবাদ আর থাকবে না।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, এ মামলাটি দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার একটি বড় কারণ। তিনি বলেন, সময় বাড়ানোতে এই এক মাস সকলে সাবধান থাকবেন। একে তো আগস্ট মাস। দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ব্যাপক চেষ্টা চালাতে পারে। এমন খবর আমাদের কাছে আছে। তাই সকলে সতর্ক থাকবেন। মাননীয় প্রধান মন্ত্রীর এমন ক্ষোভ ও সাবধানতা অবলম্বনের একদিন পরই রাজধানী ঢাকার কল্যাণপুরে দেশে ভয়াবহ জঙ্গি হামলার প্রস্তুতি পর্যায়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানে নয় জঙ্গি নিহত ও বিপুল পরিমান অস্ত্রশস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। গুলশান ও শোলাকিয়ায় হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিরা স্থান-তারিখ উল্লেখ করে দেশে ভয়াবহ জঙ্গি হামলার যে হুমকী দিয়ে আসছিল, নিহত এই নয় জঙ্গি তাদের নাটেরগুরুরাই এসব হুমকী দিয়ে আসছিল বলে পুলিশের ধারণা।
এই জঙ্গিদের ইন্দনদাতা নাটেরগুরু কারা তা তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা জানতে পেরেছেন মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবিরের মানি মেশিন মীর কাশেম আলী, মৃত্যু দন্ডিত মতিউর রহমান নিজামী, সাকা পরিবার, জামায়াত-শিবির ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের যোগসূত্র রয়েছে এসব হামলার পেছনে। এবং এরাই বিভিন্ন হামলার নেপথ্যের পরিকল্পনা, অর্থদাতা, নির্দেশদাতা হিসেবে কাজ করেছে । বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে গোয়েন্দরা বলেছেন, এর আগে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ও দন্ডিত শীর্ষ আসামীদের ফাঁসির রায় কার্যকরের আগে দেশব্যাপী গুপ্তহত্যা চালিয়ে রায় কার্যকরের মরিয়া প্রয়াস চালিয়েছে। ভয় দেখিয়ে ও দেশের স্থিতিশীলতা নস্যাৎ করতে প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। তাই মীর কাশেম আলীর মৃত্যুদন্ডাদেশ কার্যকরের আগে তারা মরণকামড় দেয়ার চেষ্টার অংশ হিসেবেই দেশব্যাপী আইএসের নাম ব্যবহার করে জঙ্গি হামলা চালাচ্ছে।
বিভিন্ন পত্রিকায় গোয়েন্দাদের বরাত দিয়ে ছাপা সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় যে, গুলশানের হলি আর্টিজান বেকারিতে ও শোলাকিয়ায় জঙ্গী হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গোপন সফরে গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই ধরনের খবর ফাঁস হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গোপন সফরে গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য ও যুদ্ধাপরাধীদের আইনজীবী ব্যারিস্টার রাজ্জাক। ব্যারিস্টার রাজ্জাকের সঙ্গে সফরসঙ্গী ও গুরুত্বপূর্ণ বৈঠকটিতে অংশ নেন মৃত্যুদন্ড কার্যকর হওয়া মতিউর রহমান নিজামীর এক ছেলে ও মীর কাশেম আলীর ছোট ভাই মীর মাসুম আলী। এর সাথে যুক্ত আছে সাকা পরিবারও। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে এই বিষয়ে বাংলাদেশকে অবহিত করা হয়েছে। কাউন্টার টেররিজম ইউনিট এ বিষয়ে তদন্ত করছে।
ওইসব প্রতিবেদনে আরও জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়ে একাত্তরে চট্টগ্রামের আলবদরপ্রধান মীর কাশেম আলীর নিয়োগ করা লবিস্ট ফার্মের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন ব্যারিস্টার রাজ্জাকের নেতৃত্বাধীন সফরকারী দলটি। তারা ম্যানহাটানের একটি বিলাসবহুল হোটেলে মীর কাশেম আলীর পরিবার ও মার্কিন আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন গত ১১ জুলাই রাতে। বেশ কয়েকদিন ধরে গোপনে এই ধরনের বৈঠকের খবরটি ফাঁস হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের ১২৫ ইস্ট ও ৫০ স্ট্রিটের বেঞ্জামিন হোটেলে ঢুকে লাউঞ্জে বসে ব্যারিস্টার রাজ্জাক প্রকাশ্যে মীর কাশেম আলীর পরিবার ও মার্কিন আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় মৃত্যুদন্ড কার্যকর হওয়া মতিউর রহমান নিজামীর এক ছেলে ও মীর কাশেম আলীর ছোট ভাই মীর মাসুম আলী উপস্থিত ছিলেন সেখানে। মুসলিম উম্মাহ ও জামায়াতের সংগঠন ‘কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকান এ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন নেতাও সেখানে উপস্থিত ছিলেন। এই খবরটি ফাঁস হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা গোপন বৈঠকের বিষয়টি মনিটর করেন।
গোয়েন্দাদের তদন্তে আরও বেরিয়ে এসেছে যে, যুদ্ধাপরাধীর বিচার শুরু হওয়ার পর থেকেই যুদ্ধাপরাধের বিচার বন্ধে মার্কিন প্রশাসনকে প্রভাবিত করার জন্য একটি লবিং ফার্মকে কয়েক বছরে বিপুল পরিমান অর্থ দিয়েছেন নিউইয়র্ক প্রবাসী মীর কাশেম আলীর ভাই মীর মাসুম। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধে মীর কাশেম আলী যুক্তরাষ্ট্রের সরকারকে প্রভাবিত করতে লবিস্ট ফার্ম নিয়োগ করেছিলেন এবং ওই লবিস্ট ফার্মকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের বিষয়টি প্রকাশ্যে আসলেও জামায়াতের যুদ্ধাপরাধীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে ব্যর্থ হয়। মীর কাশেমের নিজস্ব অর্থায়নে মীর মাসুম নিউইয়র্কে একটি টেলিভিশন চ্যানেলও চালু করে প্রচার মাধ্যম দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। যুক্তরাষ্ট্রের সরকারকে প্রভাবিত করা এবং বাংলাদেশের সরকার বিরোধী প্রচারণা চালানোর প্রধান দায়িত্ব ছিল ওই লবিস্ট ফার্ম ও টিভি চ্যানেলটির। কিন্তু লবিস্ট ফার্ম ও টিভি চ্যানেল তার কোন কাজেই আসেনি।
তাই বর্তমানে সারাদেশে জঙ্গি হামলার মূলহোতা, ইন্দদাতা ও অর্থদাতা কারা তা উপরের আলোচনা থেকে স্পষ্ট। এর সাথে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকা বিএনপি নেত্রীর পুত্র তারেক রহমানও যুক্ত আছে বলে বিভিন্ন মিডিয়াতে খবর বেরিয়েছে। তাই সরকারকে দেশে জঙ্গি তৎপরতা বন্ধে সফলতা অর্জন করতে হেলে এদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, তা না হলে জঙ্গিবিরোধী অভিযান যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাবে। শেষ করবো প্রখ্যাত সাংবাদিক জনাব আবদুল গফফার চৌধুরীর একটি নিবন্ধের অংশবিশেষ উদ্ধৃত করে। ২৭ জুলাই ২০১৬ দৈনিক জনকন্ঠে প্রকাশিত “এই সন্ত্রাসের প্রাণভোমরা দেশের মাটিতেই লুকিয়ে আছে” শিরোনামের নিবন্ধে বলেছেন,‘…এই ঘটনা আগেও ঘটেছে। যখনই সা. কা. চৌধুরী বা মতিউর রহমান নিজামীর মতো যুদ্ধাপরাধীর মৃত্যুদন্ডাদেশ ঘোষিত হয়েছে তখনই দেশে সন্ত্রাস চালিয়ে, নিরীহ মানুষ হত্যা করে এই দন্ডাদেশ বানচাল করার চেষ্টা করা হয়েছে। আমার ধারণা, অবশিষ্ট যুদ্ধাপরাধীদের বিচার কার্য আর ঝুলিয়ে না রেখে দ্রুত এই বিচার পর্বের সমাপ্তি ঘটানো উচিত। তাতেই দেশ সন্ত্রাসমুক্ত হবে না, কিন্তু আপাতত বহু নিরীহ মানুষের প্রাণরক্ষা পাবে। আমেরিকা বলছে আইএস। কিন্তু আমার ধারণা, বাংলাদেশের সন্ত্রাসের পেছনে একাত্তরের যুদ্ধাপরাধী।
সৌজনেঃ
মুক্তকণ্ঠ।
Subscribe to:
Posts (Atom)










