News

News
All news

Saturday, July 30, 2016

কোনো ধর্ম নিষিদ্ধ করব না

সম্মেলনের স্থানজুড়ে মুহুর্মুহু স্লোগান। হর্ষধ্বনি-চিৎকার। এমনই এক পরিবেশে হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেছেন। তিনি বলেছেন, যখন কোনো ছাদ থাকে না, তখন আকাশই হয় সীমানা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে হিলারি তার মনোনয়ন গ্রহণ করেন। এই সম্মেলনে তার ঐতিহাসিক ভাষণে হিলারি ক্লিনটন বলেছেন, আমরা আমেরিকান। আমরা সবাই মিলে একটি শক্তি। আমাদের সব সমস্যা আমরা সবাই মিলে সমাধান করব। আমেরিকা কখনো এমন কোনো দেশ হবে না যেখানে এক শতাংশ মানুষের হাতে ক্ষমতা থাকবে। আমরা কোনো ধর্মকেই নিষিদ্ধ করব না। আমরা সব আমেরিকান একসঙ্গে কাজ করব। যুক্তরাষ্ট্রের ২৪০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী কোনো প্রধান রাজনৈতিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হলেন। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি জয়ী হলে তিনি হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। হিলারি তার মনোনয়নকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমেরিকায় কোনো প্রতিবন্ধকতা সরে গেলে তা সবার পথ খুলে দেয়। যখন কোনো ছাদ থাকে না, তখন আকাশই হয় সীমানা। হিলারি তার ভাষণে নিজেকে স্বচ্ছ দৃষ্টির নেতা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আমেরিকা এখন যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তার সুরাহায় অটল নেতৃত্বের প্রয়োজন। প্রয়োজন সম্মিলিত চেতনা। আমেরিকার ভবিষ্যৎ নিয়ে আশার কথা শোনান হিলারি। তিনি আমেরিকাকে সব নাগরিকের দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। হিলারি বলেন, তিনি সবার প্রেসিডেন্ট হবেন। কোনো দেয়াল গড়বেন না। গড়বেন অর্থনীতি। তার প্রাথমিক লক্ষ্য হবে অধিক সুযোগ ও ভালো চাকরি সৃষ্টি করা। মজুরি বাড়ানো। দেশ-বিদেশের শত্রু ও হুমকি মোকাবিলার ক্ষেত্রে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। সৌজন্যেঃ বাংলাদেশ প্রতিদিন।

No comments:

Post a Comment