News

News
All news

Saturday, July 30, 2016

বাংলাদেশের বন্যা পরিস্থিতি।

বন্যায় বাংলাদেশ। চলতি বছরে জুলােই মাস শেষ হতে না হতেই দেশের সার্বিক বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করেছে।দেশের উত্তরা্ঞ্চলের প্রায় সবগুলো জেলার যেমন সুনামগঞ্জজ, রংপুর, নেত্রকোণা ইত্যাদি ও তার জনগণ এখন জান-মাল রক্ষার্থে সংগ্রাম করে যাচ্ছে। অনেকেই ঘর বাড়ী ছেলে সংসারের যতটুকু পারছে আসবাপত্র ও গরু ছাগল নিয়ে কো্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। মানবেতর জীবন যাপন করছে। পাচ্ছে না বিশুদ্ধ খাবার পানি এমনকি পেট ভরে খাবার।বন্যা দুর্গতরা বাংলাদেশ এর টিভি চ্যানেলগুলোর সাংবাদিকদের কাছে প্রায়শঃ অভিযোগ করে যাচ্ছে যে তারা নূন্যতম সহায়তা পাচ্ছে না। তার উপরে আছে সাপের ভয়। কেউ কেউ আবার বাড়ী ঘর না ছেড়ে কলাগাছ বা অন্য কোন উপায়ে পানির উপর ভাসছে। সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে যে বন্যা দুর্গত এলাকাতে যথেষ্ট পরিমাণ ত্রাণ পাঠানো হয়েছে এবং হচ্ছে। আর সরকার কঠোর ভাবে তার নেতা কর্মী ও সরকারী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে ত্রাণ সামগ্রী বিতরণে যদি কোন রকম অনিয়ম হয় তবে কাউকে ছাড় দেয়া হবে না।। বন্যার কারণে সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু ও বৃদ্ধদের।
বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে এদের সহায়তা একন্ত প্রয়োজন যেন তার আবার ঘুরে দাঁড়াতে পারে।

No comments:

Post a Comment